সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: স্বাধীনতা দিবসের প্রাক্কালে বোমাতঙ্ক রাইসিনা হিলে। সংবাদসংস্থা সূত্রে খবর, রবিবার দিল্লি পুলিশের সদর দফতরে একটি সন্দেহজনক ফোন আসে৷ ফোনের ওপার থেকে ভেসে আসা গলা জানায়, রাষ্ট্রপতি ভবনের এক নম্বর গেটের সামনে একটি ব্যাগ রয়েছে। তাতে বোমা রাখা রয়েছে। যে কোনও মুহূর্তে বিস্ফোরণ হতে পারে৷
ওই ফোন পাওয়ার পরেই দিল্লি পুলিশের বিশেষ দল ছুটে যায় ঘটনাস্থলে৷ জারি করা হয় হাই অ্যালার্ট৷ ঘিরে ফেলা হয় রাষ্ট্রপতি ভবন ও সংলগ্ন এলাকা। পৌঁছয় বম্ব স্কোয়্যাড, স্নিফার ডগ ও দমকলবাহিনী। গোটা এলাকায় চিরুনি তল্লাশি চালানো হয়। এমনিতেই স্বাধীনতা দিবস উপলক্ষ্যে রাজধানীতে এখন ৪৫ হাজারেরও বেশি নিরাপত্তারক্ষী মোতায়েন করা হয়েছে৷ তবে দিল্লি পুলিশ জানিয়েছে, তল্লাশির পর কোনও বিস্ফোরক পাওয়া যায়নি। রাষ্ট্রপতি ভবনের নিরাপত্তা আরও মজবুত করা হয়েছে এই ঘটনার পর৷ তৈরি রাখা হয়েছে এয়ার-টু-গ্রাউন্ড সাপোর্ট৷
Delhi:Search ops underway after Police received a phone call about a suspicious bag outside Rashtrapati Bhavan Gate1 pic.twitter.com/R8bjlNWoWJ
— ANI (@ANI_news) August 14, 2016
সর্বশেষ খবর
-
ফের রক্তাক্ত নানুর! দুই গোষ্ঠীর লড়াইয়ে চলল গুলি, মৃত ১, গ্রামে মোতায়েন পুলিশ
-
‘ভয়ংকর রকম কমে গিয়েছে’, ভারতের জন্মহার নিয়ে উদ্বেগ প্রকাশ মাস্কের
-
সিএবিতে ‘দাদাগিরি’, প্রভাব খাটিয়ে জেলা কোচিং কমিটির চেয়ারম্যান! গ্রেপ্তার প্রাক্তন তৃণমূল বিধায়ক
-
এবার গরমের ছুটি! বর্ষার আগেই ঝেঁপে বৃষ্টি দক্ষিণবঙ্গে, কলকাতায় কালবৈশাখীর সতর্কতা
-
স্ট্যালিন আউট, বিজয় ইন! ইন্ডিয়া জোটে চমকের সম্ভাবনা, কংগ্রেসের অস্বস্তি বাড়িয়ে পত্রবোমা সিপিএমের