সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সম্প্রতি দিল্লিতে এক তরুণের অপহরণ নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছিল৷ দিল্লি পুলিশের তৎপরতায় শেষ পর্যন্ত ধরা পড়ল ৪ জন অপহরণকারী৷ এই ৪ জনই অপহৃত তরুণের বাবার কাছে ৫০ কোটি টাকা মুক্তি পণ দাবি করেছিল বলে জানা যাচ্ছে৷
পুলিশ সূত্রের খবর, তরুণের বাবা একজন প্রাক্তন বিধায়ক৷ মূল দুই অভিযুক্তর সঙ্গে রাজনৈতিক সমস্যার জেরেই এই অপহরণ করা হয়েছে বলে পুলিশের ধারণা৷ তাদের অনুমান আরও কয়েকজন এই ঘটনায় জড়িত আছে৷ পুলিশ জানিয়েছে, মূল ষড়যন্ত্রকারিদের এখনও ধরা যায়নি৷ কিন্তু ৪ জনকে জেরা করে তাদের নাম জানতে পেরেছে পুলিশ৷ এবং তারা একটি রাজনৈতিক দলের কর্মী বলেও জানা গিয়েছে৷
এছাড়াও পুলিশ ওই তরুণের বিএমডবলু গাড়ি ও ঘটনায় ব্যবহৃত গাড়িও উদ্ধার করতে সক্ষম হয়েছে৷
সূত্রের খবর, গত ২৭ সেপ্টেম্বর ওই তরুণকে মাঝ রাস্তা থেকেই অপহরণ করা হয়৷ পুলিশের পোশাকধারি বেশ কয়েকজন দুষ্কৃতি প্রথমে ট্রাফিক আইন ভেঙেছে বলে তার গাড়ি আটকায়৷ থানায় যেতে হবে বলে তাকে গাড়ি থেকে নামিয়ে তাদের গাড়িতে তোলে৷ এবং সেখানেই তাকে বেহুঁশ করে দেওয়া হয়৷
এরপর ওই তরুণের বাবার কাছে ছেলের ফোন থেকেই ফোন করে ৫০ কোটি টাকা মুক্তিপণ দাবি করা হয়৷ এর আগে দিল্লিতে কোন অপহরণের ঘটনায় এত বেশি টাকা দাবি করা হয়নি বলেই জানা যাচ্ছে৷ ফোন পেয়েই পুলিশে খবর দেন প্রাক্তন বিধায়ক৷
এরপরই ভয় পেয়ে যায় অপহরণকারীরা৷ ওই তরুনের বাবাকে তারা ৫০ কোটির পরিবর্তে ১ কোটি টাকার বিনিময়ে তাঁর ছেলেকে ছাড়তে তারা রাজি বলে জানায়৷ এবং সেই টাকা দিয়েই ছেলেকে ফিরিয়ে আনেন ওই বিধায়ক৷
পুলিশ তাদের তদন্ত জারি রেখে শেষ পর্যন্ত ধরে ফেলে এই অপহরণকারীদের৷ প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর তারাই মহেশ এবং মনোজিৎ নামের দুই ব্যক্তির কথা জানায়৷
এই দুই মূল অভিযুক্তের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ৷
সর্বশেষ খবর
-
অবশেষে ইরানের সর্বোচ্চ নেতা খামেনেইর সঙ্গে বৈঠকে ট্রাম্প! কথা হবে শান্তিচুক্তি নিয়ে, এবার যুদ্ধ থামবে?
-
ভারতকে চাপ দিলে বিশ্বজুড়ে অশান্তি! মার্কিন শুল্কবাণের মধ্যেই মোদির ‘ঢাল’ পুতিন
-
আচমকা ‘প্রসন্ন’ শরিকরা, বাড়তি দুই রাজ্যসভা আসন প্রাপ্তি কংগ্রেসের! প্রার্থী ঘোষণা করল বিজেপিও
-
লোকসভাতেও ‘আসল তৃণমূল’, দলনেতা হচ্ছেন কাকলি! জল্পনার মাঝে বিস্ফোরক পোস্ট সাংসদের
-
‘সিএবি কর্তা হয়েও সংস্থার গঠনতন্ত্র জানেন না’, কোষাধ্যক্ষকে পাল্টা প্রাক্তন প্রেসিডেন্ট অভিষেক ডালমিয়ার