সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সারদা কাণ্ডে এবার প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদম্বরমের স্ত্রী নলিনী চিদাম্বরমের নামে সমন জারি করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট৷ পুরো ঘটনায় তিনি কীভাবে যুক্ত তা জানতে জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে ডাক পাঠিয়েছে ইডি৷
সারদা কেলেঙ্কারিতে চিদাম্বরমের স্ত্রী’র নাম প্রথম উঠে আসে সারদা মালিক সুদীপ্ত সেনের এক চিঠিতে৷ ২০১৩ সালে সিবিআইয়ের কাছে এ চিঠি পাঠিয়েই ফেরার হয়েছিলেন তিনি৷ সারদা তদন্তে পেশ করা সিবিআইয়ের ষষ্ঠ সাপ্লিমেন্টারি চার্জশিটেও তাঁর নাম উল্লেখ ছিল৷ সুদীপ্ত সেনের চিঠিতে, স্পষ্টই জানানো ছিল যে, সারদা-র অ্যাকাউন্ট থেকে তাঁকেও টাকা দেওয়া হয়েছিল৷ সে বক্তব্য খতিয়ে দেখতে গিয়ে দেখা যায়, নলিনী চিদাম্বরমের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেইলস ও সারদার তথ্যে বেশ গরমিল আছে৷ যে পরিমাণ টিডিএস কাটা হয়েছিল সারদার তরফে, তাতে জানা যাচ্ছে, তাঁকে দেওয়া সারদার টাকার অঙ্ক কোটিতে৷ যদিও তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্ট কয়েক লক্ষ টাকার হদিশ দিচ্ছে৷ কোনও একটি চ্যানেল কেনা-বেচার সময় তাঁর বিশেষ ভূমিকা ছিল বলেই জানা যাচ্ছে৷ আর্থিক লেনদেনের তথ্যে অসঙ্গতি মেটাতেই এবার তাঁর ডাক পড়ল৷ এছাড়া এমন কিছু তথ্য হয়তো তাঁর কাছে আছে, যা তদন্তে সহায়ক হবে বলেই মনে করছে ইডি৷
সর্বশেষ খবর
-
বাড়িতে উদ্ধার হওয়া কাড়ি কাড়ি টাকার উৎস কী? ব্যাখ্যা দিতে পারলেন না বিচারপতি, শাস্তি অবশ্যম্ভাবী
-
চা শিল্পের গৌরব ফেরানোই লক্ষ্য, কার্শিয়াংয়ে চালু টি টেস্টিং কোর্স
-
‘১৫ আগস্টের মধ্যে সব বাঙালিকে ছাড়তে হবে উত্তরবঙ্গ’! হুঁশিয়ারি তৃণমূল নেতার, চাঞ্চল্য ধূপগুড়িতে
-
শ্রীলঙ্কা সিরিজের পরই টেস্ট অবসরে জাদেজা? রো-কো’র পর গম্ভীরের কোপে আরেক তারকা!
-
মারাঠি না জানলে বাতিল ড্রাইভিং লাইসেন্স! মহারাষ্ট্রের নয়া আইনে বিপাকে ভিনরাজ্যের অটো-ট্যাক্সি চালকরা