Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শনিবার
  • ৬ জুন ২০২৬

শিশুশ্রমে এবার দু’বছরের জেল

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ১৪ বছরের কম বয়সিদের কোনও কাজে নিযুক্ত করলে এবার দু’বছর পর্যন্ত কারাবাসের সাজা মিলতে পারে৷ মঙ্গলবার লোকসভায় এই মর্মে পাস হয়ে গেল ‘শিশুশ্রম সংশোধন বিল’৷ রাজ্যসভায় অবশ্য এই বিল পাস হয়ে গিয়েছিল ১৯শে জুলাই৷ ১৪ বছরের কম বয়সিদের কাজে নিযুক্ত করলে শাস্তির মেয়াদ হতে পারে ছ’মাস থেকে দু’বছর৷ সঙ্গে ২০-৫০ হাজার টাকার … <p class="link-more"><a href="https://www.sangbadpratidin.in/uncategorized/employing-child-below-14-can-now-land-anybody-in-jail-for-2-years/pid/12243/" class="more-link">Continue reading<span class="screen-reader-text"> "শিশুশ্রমে এবার দু’বছরের জেল"</span></a></p>

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ২৭, ২০১৬, ১০:০২

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ২৭, ২০১৬, ১০:০২

options
link
শিশুশ্রমে এবার দু’বছরের জেল zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ১৪ বছরের কম বয়সিদের কোনও কাজে নিযুক্ত করলে এবার দু’বছর পর্যন্ত কারাবাসের সাজা মিলতে পারে৷ মঙ্গলবার লোকসভায় এই মর্মে পাস হয়ে গেল ‘শিশুশ্রম সংশোধন বিল’৷

রাজ্যসভায় অবশ্য এই বিল পাস হয়ে গিয়েছিল ১৯শে জুলাই৷ ১৪ বছরের কম বয়সিদের কাজে নিযুক্ত করলে শাস্তির মেয়াদ হতে পারে ছ’মাস থেকে দু’বছর৷ সঙ্গে ২০-৫০ হাজার টাকার আর্থিক জরিমানা৷ দ্বিতীয়বার এই আইন লঙ্ঘন করলে ১-৩ বছর জেল হতে পারে৷ যদিও বিলে বলা হয়েছে, স্কুলের ছুটির পর যদি কোনও শিশু তার পরিবারকে বাড়ির কাজে সাহায্য করে, তবে তা এই আইনের আওতায় পড়বে না৷ এছাড়া ১৪-১৮ বছর বয়সিদের কোনও বিপজ্জনক কাজে নিয়োগ করা যাবে না৷ কেন্দ্রীয় শ্রমমন্ত্রী বন্দারু দত্তাত্রেয়র মতে, বিলটি ঐতিহাসিক৷

Advertisement

তবে প্রস্তাবিত বিল নিয়ে সমালোচনাও কম নয়৷ কেননা ‘বিপত্তিজনক’ কাজের ক্ষেত্রেই এই শাস্তি বলবৎ হবে৷ কিন্তু কোন কাজ বিপত্তিজনক আর কোনটি নয়, তা নিয়ে ধন্দ থাকছে৷ আগে অন্তত ৮৩ রকমের কাজকে বিপত্তিজনক হিসেবে ধরা হত৷ কিন্তু এখন এ ধরনের কাজের সংখ্যা কমে দাঁড়িয়েছে তিনে৷ ফলে কনস্ট্রাকশন, গাড়ি সারাই, বিড়ি তৈরির কাজকে এখন আর বিপত্তিজনক কাজ হিসেবে ধরা হচ্ছে না৷ সেক্ষেত্রে এই কাজে কিশোরদের কাজে লাগাতেই পারেন কেউ৷ আর এখানেই তৈরি হচ্ছে সমস্যা৷ এসব ক্ষেত্রে নিয়োগকারী শাস্তির আওতায় পড়বেন কি না, তা নিয়ে ধন্দ আছে৷

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.