সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পৃথক রেল বাজেট পেশের প্রাচীন প্রথায় এবার ইতি পড়তে চলেছে৷ রেল বাজেটকে, সাধারণ বাজেটের সঙ্গে মিলিয়ে দেওয়ার প্রস্তাব রাখা হয়েছিল কয়েক মাস আগে৷ সেই প্রস্তাবে সম্মত হয়েছে কেন্দ্রীয় অর্থমন্ত্রক৷ অর্থাৎ পৃথক রেল বাজেট আর পেশ করা হবে না, সাধারণ বাজেটের পরই রেলমন্ত্রী তাঁর বাজেট পেশ করবেন৷
সংবিধানে আলাদা রেল বাজেট পেশ করার কথা উল্লেখ না থাকলেও, এ প্রথা দীর্ঘদিন ধরে চলে আসছে৷ মোদি জমানায়, রেল বাজেটকে সাধারণ বাজেটকে মিলিয়ে দেওয়ার প্রস্তাব ওঠে৷ সেইমতো নীতি আয়োগের সদস্য বিবেক দেবরায় ও কিশোর দেশাইয়ের পেশ করা রিপোর্টের ভিত্তিতেই তুলে দেওয়া হল শতাব্দীপ্রাচীন এই প্রথা৷
এর ফলে এতদিন ধরে রেল যেভাবে আলাদা সংস্থা হয়ে ছিল এবার থেকে তা আর হবে না৷ সরকারি অন্যান্য দফতরের মতোই বিবেচিত হবে রেল দফতর এবং অর্থমন্ত্রক তার উপর নজর রাখবে৷ ফলে রেল বাজেট নিয়ে আঞ্চলিক রাজনীতির যে অভিযোগ উঠছিল তাও বন্ধ হবে বলে অনুমান রাজনৈতিক মহলের৷ দেশের পরিবহণ ব্যবস্থা এবং অর্থনীতির প্রেক্ষিতে এ সিদ্ধান্ত যে ঐতিহাসিক এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা৷
সর্বশেষ খবর
-
অটো চালিয়ে অসুস্থকে বিনামূল্যে পৌঁছে দেন হাসপাতালে, ভাইরাল গভীর রাতের ‘শেরনি’
-
তসরের পাঞ্জাবিতে ঠিক যেন বর! প্রাক্তন স্ত্রী সুস্মিতা মা হতেই এবার বিয়ের পিঁড়িতে সব্যসাচী?
-
হাতে ৩৫ লাখি ব্যাগ, ২১ লক্ষের ঘড়ি পরে সংসদে ‘ক্যুইন’, মহুয়ার পর চর্চায় কঙ্গনার ‘ব্যাগবতী’
-
কলকাতায় আসার ঝঞ্ঝাট নেই, এবার চাকদহ থেকে সোজা শিলিগুড়ি! এসি বাস চালু এ সপ্তাহেই
-
ওয়ানডে বিশ্বকাপের দলে ঢুকতে কী করতে হবে? এবার ‘ব্রাত্য’ শামির জন্য এগিয়ে এলেন জাহির খান