সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হয় ক্ষমা চাও, নইলে নতুন করে আদালতের মুখোমুখি হও- জাতীয় কংগ্রেসের সহ সভাপতি রাহুল গান্ধীকে এভাবেই তীব্র ভর্ৎসনা করল সুপ্রিম কোর্ট৷ মহাত্মা গান্ধীকে হত্যার জন্য হিন্দুত্ববাদী সংগঠন আরএসএস-ই দায়ী- এরকমই মন্তব্য করেছিলেন রাহুল৷ সে মন্তব্যের প্রেক্ষিতে দায়ের করা এক মামলার শুনানিতে রাহুলকে এ কথা জানিয়ে দিল দেশের সর্বোচ্চ আদালত৷
গতবছর এক সমাবেশে এই মন্তব্য করেন রাহুল৷ তাঁর দাবি ছিল, আরএসএসই একদিন গান্ধীকে হত্যা করেছিল৷ এখন তাদের লোক অর্থাৎ বিজেপি গান্ধীর কথা বলে জনসমর্থন প্রত্যাশা করে৷ একসময় এরাই গান্ধী ও সর্দার বল্লভ ভাই প্যাটেলের বিরোধিতা করেছিল বলেও অভিযোগ তোলেন তিনি৷ এই মন্তব্যের বিরোধিতা করে তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করে আরএসএস৷ পাল্টা মানহানির মামলা করে সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয়েছিলেন তিনি৷ কিন্তু এদিন দেশের সর্বোচ্চ আদালত জানিয়ে দিল, রাহুল এ ধরনের মন্তব্য করতে পারেন না৷ কোনও একটি সংস্থার এই ধরনের বদনাম করা যায় না জানিয়ে সুপ্রিম কোর্টের বক্তব্য, যে কোনও সংস্থার সকলকে এক গোত্রে ফেলে মন্তব্য করা উচিত নয়৷ পাশাপাশি, তাঁর এ ধরনের মন্তব্যে সাধারণ মানুষের কী উপকার হবে তা আদালতের সামনে তাঁকে ব্যাখ্যা করারও নির্দেশ দেওয়া হয়৷ আর তাই রাহুলকে আরএসএস-এর কাছে ক্ষমা চাইতে নির্দেশ দেয় সর্বোচ্চ আদালত৷
রাহুলের আইনজীবী তাঁর মক্কেলের অবস্থান ব্যাখ্যা করতে চেয়েও ব্যর্থ হন৷ এরপরই এ ধরনের মন্তব্যের জন্য ভর্ৎসনা করা হয় রাহুলকে৷ মামলার আগামী শুনানির দিন ধার্য হয়েছে ২৭ জুলাই৷
সর্বশেষ খবর
-
ব্লাড ব্যাঙ্ক থেকে রক্ত বিক্রি! এক সপ্তাহে তদন্ত শেষের নির্দেশ হাই কোর্টের
-
শোভনের হাতে পায়েস মুখ, সোহিনীর সাধভক্ষণে কী ছিল মেনুতে?
-
অন্নপূর্ণার আবেদন ‘আন্ডার প্রসেস’, বাতিল হবে না তো? জেনে নিন এই সময়ে কী করণীয়
-
যাত্রী স্বাচ্ছন্দ্যই মূল, ঢেলে সাজানো হচ্ছে শিয়ালদহ-বহরমপুর ডিভিশন
-
সোশাল মিডিয়ার ‘পরীক্ষা’য় কেন্দ্রীয় মন্ত্রীদের রিপোর্ট কার্ড, ‘ফ্রেন্ডস’ ভিডিও ডিলিটেও ফার্স্ট বয় মোদি!