স্টাফ রিপোর্টার: বাংলাদেশে জঙ্গি হানার পর ঈদ ও রথযাত্রা উপলক্ষে সব জেলা প্রশাসনকে আরও সতর্ক থাকার নির্দেশ দিয়েছে রাজ্য প্রশাসন৷ কলকাতা ছাড়াও শিলিগুড়ি, জলপাইগুড়ি, আসানসোলের মতো বড় শহরে নিরাপত্তা আরও কঠোর করা হচ্ছে৷ আরও বেশি করে সাদা পোশাকের পুলিশ মোতায়েন করা হচ্ছে৷
বীরভূমের লাভপুরে জঙ্গী সন্দেহে মুসাকে গ্রেফতার করার পর আর কোনওরকম ঝুঁকি নিতে রাজি নয় রাজ্য প্রশাসন৷ স্বরাষ্ট্র দফতরের এক শীর্ষ আধিকারিক জানিয়েছেন, গ্রামের মানুষের সঙ্গে আরও নিবিড় যোগাযোগ তৈরি করে সমাজবিরোধী ও অপরিচিত মানুষ সম্পর্কে আরও তথ্য সংগ্রহের কাজ শুরু করার উপর গুরুত্ব দেওয়া হয়েছে৷ এমনকী বড় শহরের হোটেল, রেস্তোরাঁতে আচমকা পরিদর্শন চালানো হচ্ছে৷ পাশাপাশি প্রয়োজনীয় তথ্য পুলিশকে জানানোর পরামর্শ দেওয়া হয়েছে৷
উপকূলবর্তী থানাগুলিকে আরও সক্রিয় থাকার নির্দেশ দেওয়া হয়েছে৷ যেসব জায়গায় এতদিন তেমন নজরদারি চালানো যায়নি সেখানেও আরও কঠোর ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে৷ এদিকে কেন্দ্র ও রাজ্যের যৌথ উদ্যোগে সীমান্ত এলাকায় নতুন রাস্তা তৈরি বা পুরনো সড়ক মেরামতের জন্য জেলাশাসকদের বিশেষভাবে নির্দেশ দিল রাজ্য প্রশাসন৷ মঙ্গলবার নবান্নে মুখ্যসচিব বাসুদেব বন্দ্যোপাধ্যায় সীমান্তবর্তী জেলাগুলির জেলাশাসকদের সঙ্গে বৈঠক করেন৷ সীমান্তবর্তী জেলাগুলিতে রাস্তা তৈরি ছাড়াও বাস স্ট্যান্ড, রাস্তায় আলোর ব্যবস্থা ও স্কুল তৈরির জন্য বিশেষ উদ্যোগ নিয়েছে কেন্দ্র৷ বস্তুত, কেন্দ্রের টাকায় রাজ্যের তদারকিতে সীমান্ত এলাকায় আরও উন্নয়নমূলক প্রকল্প তৈরির জন্য তালিকা জমা দিতে বলা হয়েছে নবান্নের তরফে৷
সর্বশেষ খবর
-
‘বহিষ্কারের চিঠি বৈধ নয়’, তৃণমূলের সংবিধান তুলে ঋতব্রত-প্রশ্নে জবাব স্পিকারের
-
সময়ের ধুলো ঝেরে ঝকঝকে ঋত্বিকের কালজয়ী কীর্তি, লন্ডনে দেখানো হবে ‘অযান্ত্রিক’ সহ ৮ সিনেমা
-
১৫ বছর বয়সেই কোটি কোটি সম্পত্তি, নাবালক বৈভবকে কি আয়কর দিতে হয়?
-
দিল্লিতে মোদির সঙ্গে বৈঠকে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট, হরমুজ হাহাকারে মিলবে জ্বালানি সমাধান?
-
প্রয়াত পদ্মশ্রী সাহিত্যিক রবিলাল টুডু, রোগভোগের পর না ফেরার দেশে ‘বীর বীরসা’র স্রষ্টা