সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের কলকাতার বহুতলে আগুন৷ বৃহস্পতিবার সকালে আগুন লাগে তেঘরিয়ার ভিআইপি রোড সলগ্ন এক বহুতলে৷ দমকলের ছ’টি ইঞ্জিন বেশ কিছুক্ষণের চেষ্টায় আগুন নেভাতে সক্ষম হয়৷
এদিন সকালে প্রথমে আবাসনের উপরের অংশ থেকে আগুন ছড়িয়ে পড়ে৷ বিপদ বুঝে তড়িঘড়ি আবাসন থেকে বেরিয়ে আসেন বাসিন্দারা৷ তখনই তাঁরা খেয়াল করেন, চারতলার ফ্ল্যাটে আটকে রয়েছে প্রায় সাত বছরের একটি শিশু৷ দমকলে খবর দেওয়া হলেও আসতে কিছুটা সময় তো লাগবে৷ তাই উপস্থিত জনতাই শিশু উদ্ধারের কাজ শুরু করে দেন৷ স্থানীয়দের তৎপরতাতেই প্রাণে রক্ষা পায় শিশুটি৷ পরে তাঁকে জিজ্ঞাসা করে জানা যায়, বাবা তাঁকে ঘরে রেখে কোনও কাজে বেরিয়েছিলেন৷ সেই কারণেই ঘরে রয়ে যায় সে৷
কী কারণে এই আগুন লেগেছে, সেই বিষয়ে এখনও স্পষ্ট কিছু জানা যায়নি৷ তবে দমকল বিভাগের কর্মীদের অনুমান, শর্ট সার্কিট থেকেই বহুতলে আগুন লাগে৷
সর্বশেষ খবর
-
বরানগর-বারাকপুর মেট্রো পিঙ্ক লাইনের ছাড়পত্র দিল কলকাতা পুরসভা, অভিনন্দন শুভেন্দুর
-
ইরানের উপর কঠোর নিষেধাজ্ঞা! ‘তেহরানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করুন, না হলে…’, বিশ্বনেতাদের হুমকি আমেরিকার
-
যাদবপুরে বৈঠক শেষে বেরনোর সময় পড়ে গেলেন উপাচার্য! ‘নাটক করছেন’, দাবি বিক্ষোভকারীদের
-
কাপড়ের ব্যবসা, শিবপুরের ঘিঞ্জি এলাকায় বাস, বানাতেন জাল নথিও, সীমান্তে ধৃত কে এই আফগান যুবক?
-
বাবা পরিযায়ী শ্রমিক, বহু কষ্টে পড়াশোনা, নিটে সফল আতাউলের স্বপ্ন হৃদরোগ বিশেষজ্ঞ হওয়া