সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাইকে সওয়ার চার নারী৷ পরনে কালো পোশাক৷ চারজনই চার আলাদা পেশার সঙ্গে যুক্ত৷ আর চারজনই বাইকে সফর করলেন প্রায় ১০,০০০ কিলোমিটার৷ এশিয়ার বিভিন্ন দেশে বাইকে সফর করলেন এই চার মহিলা৷ এশিয়ার প্রায় ১০টি দেশে সফর করলেন একটি বিশেষ উদ্দেশ্যে৷ জানেন কী সেই উদ্দেশ্য? কণ্যাভ্রূণ হত্যা রুখতে এই অভিনব উদ্যোগ নিলেন তাঁরা৷ এশিয়ার ১০টি দেশ ঘুরে গত মঙ্গলবার মালয়েশিয়ায় সফর শেষ করে এই বাইক বাহিনী৷ এই মহিলা বাইকার গ্যাং-এর প্রধান সারিকা মোহতা পেশায় মনোবিদ৷ তিনি জানান, কণ্যাভ্রূণ হত্যা এখন আর দেশেই আটকে নেই৷ এশিয়ার বহু দেশে ক্রমাগত বেড়ে চলেছে ভ্রূণ হত্যার সংখ্যা৷ এর বিরুদ্ধে জনমত গড়ে তুলতে এবং মানুষকে কণ্যা সন্তানদের বাঁচিয়ে রাখায় অনুপ্রাণিত করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে৷ এর পাশাপাশি এই বাইকার গ্রুপের সদস্যরা নারীশিক্ষার অগ্রগতির বিষয়েও কথা বলেন৷
এই গ্রুপের চার সদস্যের বাকি তিনজন হলেন ইন্টেরিয়র ডিজাইনার যুগ্মা দেসাই, ট্রাভেল এজেন্ট দুর্রিয়া তাপিয়া এবং মানবসম্পদ বিশেষজ্ঞ ক্যাতি দেসাই৷
সর্বশেষ খবর
-
মদনের পর সিএবি’তে ফের বয়স ভাঁড়ানো! ভাইস প্রেসিডেন্ট নীতীশরঞ্জনের বিরুদ্ধে তদন্তের দাবি
-
মাথায় বন্দুক ঠেকিয়ে ১ কোটিরও বেশি ডাকাতি! হুলস্থুল পোস্তায়, তদন্তে লালবাজারের গোয়েন্দারা
-
নজরে পশ্চিমবঙ্গ, পূর্ব ভারতে রেল সম্প্রসারণে বিরাট উদ্যোগ, চার নয়া প্রকল্পে ছাড়পত্র মন্ত্রিসভার
-
অঙ্ক নয়, পুরভোটে আসন বন্টনে এবার নয়া ফর্মুলা বামফ্রন্টের
-
কেকেআরের স্বপ্ন ভেঙে হার্দিক কি মুম্বইয়েই? সোশাল মিডিয়ায় বড়সড় ইঙ্গিত