সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের ধর্ষণের শিকার গণধর্ষিতা তরুণী৷ অভিযোগ জামিনে মুক্ত আগের অভিযুক্তদের বিরুদ্ধেই৷ ঘটনাটি ঘটেছে রাজধানী দিল্লি থেকে ৬০ কিলোমিটার দূরে হরিয়ানার রোহতকে৷
বুধবার রোহতকের সুখপুরা চক এলাকায় এক জঙ্গলের মধ্যে ২০ বছরের এক তরুণীকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করে পুলিশ৷ তরুণীর কথায় পরে জানা যায়, কলেজ থেকে ফিরছিলেন তিনি৷ সেই সময়ই পাঁচ জন তাঁকে অপহরণ করে ধর্ষণ করে ফেলে রেখে যায়৷
নির্যাতিতার পরিবারে অভিযোগ, এই পাঁচ অভিযুক্তই ২০১৩ সালে তাঁকে গণধর্ষণ করেছিল৷ সেই মামলা ফিরিয়ে নেওয়ার জন্য ৫০ লক্ষ টাকা পর্যন্ত দিতে চেয়েছিল তাঁরা৷ নির্যাতিতার পরিবার তা না করায় শাস্তিমূলক পদক্ষেপ হিসেবেই ফের তরুণীকে ধর্ষণ করে তাঁরা৷
দলিত সম্প্রদায়ের এই পরিবার আগে হরিয়ানার ভিওয়ানিতে থাকত৷ অভিযুক্তরা সেখানকারই উচ্চবিত্ত পরিবারের ছেলে৷ তাদের অত্যাচারের ভয়েই মেয়েকে নিয়ে রোহতকে চলে আসেন বলে জানিয়েছেন নির্যাতিতার মা৷ মেয়ে পড়াশুনা করুক এই ছিল তাঁর ইচ্ছা৷
আপাতত, সরকারি হাসপাতালে চিকিৎসা চলছে তরুণীর৷ দায়ের করা হয়েছে এফআইআর৷ ঘটনার সত্যতা যাচাই করতে ভিওয়ানিতে পাঠানো হয়েছে পুলিশের একটি দল৷
সর্বশেষ খবর
-
৭০ কোটির আইনি নোটিস! বেঙ্গল প্রো টি-২০ লিগের আগেই ফের ধাক্কা সিএবি’তে
-
অঘটনের ফরাসি ওপেন! এবার ছিটকে গেলেন শীর্ষবাছাই সাবালেঙ্কা
-
পুরুষ-মহিলাদের একসঙ্গে শরীরচর্চায় নিষেধাজ্ঞা, কেরলে চালু ‘ইসলাম-বান্ধব’ জিম!
-
প্রয়াত প্রযোজক তথা সেন্সর বোর্ডের প্রাক্তন চেয়ারম্যান পহেলাজ নিহালনি, শোকস্তব্ধ বলিউড
-
ঋতব্রতর তৃণমূলকে ‘বিজেমূল’ তোপ, প্রকাশ্যে এসে মহুয়া বোঝালেন তিনি মমতার পাশেই