সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মনের সীমা রেখা ভেঙে সুর যখন দিগন্তের ঠিকানা খোঁজে৷ তখন তাকে পথ দেখায় সঙ্গীতের এই ‘সুহানা সফর’৷ মুকেশ৷ ‘দ্য ম্যান উইথ দ্য গোল্ডেন ভয়েস’৷ ১৯২৩ সালের আজকের দিনেই জন্ম হয়েছিল বলিউডের এই কিংবদন্তি সঙ্গীতশিল্পীর৷
দিল্লির মাথুর পরিবারে ছয় ভাইবোনের মধ্যে বড় হয়েছেন৷ কখনও সংগীতকে পেশা হিসেবে নেবেন বলে ভাবেননি৷ বোনের বিয়েতে গান গাইছিলেন মাত্র৷ ঘটনাচক্রে সেখানেই ছিলেন অভিনেতা মোতিলাল৷ মুকেশের প্রতিভা চিনতে একটুও সময় লাগেনি তাঁর৷ দুঃসম্পর্কের আত্মীয়কে সঙ্গে করে নিয়ে আসেন মুম্বইতে৷ পণ্ডিত জগন্নাথ প্রসাদের কাছে শুরু হয় তালিম৷
১৯৪১ সালে নির্দোষ ছবিতে অভিনেতা-গায়ক হিসেবে বলিউডে প্রথম ব্রেক পান মুকেশ৷ তবে, প্রথম দিকে নিজের আইডল কে এল সায়গলকেই অনুকরণ করতেন৷ সায়গলের প্রভাব থেকে তাঁকে বের করে নিজস্ব ‘আন্দাজ’ শেখান সংগীত পরিচালক নৌসাদ৷ এর পর আর পিছনে ফিরে তাকাননি সুরের আকাশের শুকতারা৷ আওয়ারা, বরসাত, মধুমতি, আনন্দ, সত্যম শিবম সুন্দরম কতই না মণিমুক্ত ছড়িয়ে আছে তাঁর ঝুলিতে৷ রয়েছে ফিল্ম ফেয়ার, জাতীয় পুরস্কার৷ মুকেশের সুরের এই ‘আওয়ারা আন্দাজ’কেই ডুডলের মাধ্যমে সেলিব্রেট করছে গুগল৷
সর্বশেষ খবর
-
একশোর বদলে পাঁচশোর নোটের টোপ! কমিশনের লোভে ব্যবসায়ী পেলেন সাদা কাগজের টুকরো
-
তৃণমূল জমানায় অবহেলা! দুর্যোগ-বিধ্বস্ত উত্তরবঙ্গকে স্বমহিমায় ফেরাতে আড়াইশো কোটি বরাদ্দ শুভেন্দুর
-
নিজের গড় রেজিনগরেই হারের ভয়! উপনির্বাচনে বাম-কংগ্রেস-তৃণমূল মহাজোট চাইছেন হুমায়ুন
-
আপত্তি শুধু ‘সেক্যুলার’ কংগ্রেসের! নিয়ম মেনে বন্দে মাতরম পুরোটা দাঁড়িয়ে সম্মান আবদুল্লাদের
-
নন্দীগ্রাম উপনির্বাচনে প্রার্থীই দিতে পারবে না তৃণমূল? সর্বদলীয় বৈঠকে গড়হাজিরায় উঠছে প্রশ্ন