সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সরকারি কর্মীদের সঠিক সময়ে হাজিরা নিয়ে ফের কড়া মনোভাব নিল রাজ্য সরকার৷ সকালে সওয়া দশটার মধ্যে দফতরে না এলে সেই দিনের মতো অনুপস্থিত হিসাবে গণ্য করা হবে৷
ঘটনার সূত্রপাত মঙ্গলবার৷ এদিন সকালে দফতরে কিছু জরুরি ফাইলের জন্য কয়েকজন আধিকারিককে তলব করেন অর্থ দফতরের প্রধান সচিব এইচ কে দ্বিবেদী৷ কিন্তু যে যে আধিকারিককেই ফোন করা হয় তাঁরা সকলেই সে সময় অনুপস্থিত ছিলেন৷ প্রায় পনেরো মিনিট অপেক্ষা করার পর সকাল সাড়ে দশটা নাগাদ অর্থ দফতরের সব হাজিরা খাতা চেয়ে পাঠান অর্থসচিব৷ অর্থ দফতর সূত্রে খবর, সকাল সাড়ে দশটা পর্যন্ত যাঁরা অনুপস্থিত ছিলেন তাঁদের এই দিনের মতো অনুপস্থিত করে দেন অর্থসচিব৷
নবান্ন সূত্রে খবর, অর্থ দফতরের অন্তত তিনশো কর্মী এদিন সঠিক সময়ে হাজির হতে না পারায় হাজিরা খাতায় লাল কালির দাগ পড়েছে৷ বস্তুত, এমন কড়া মনোভাবের পাশাপাশি এদিন ফের অর্থ দফতর থেকে জানিয়ে দেওয়া হয়েছে, সকাল ১০টা ১৫মিনিটের মধ্যে দফতরে না এলে কড়া ব্যবস্থা নেওয়া হবে৷ প্রয়োজনে অনুপস্থিতও করা হবে৷ কয়েকমাস আগেও এমনই ঘটনা ঘটেছিল অর্থ দফতরে৷ সেবারও একটা দিনের মতো অনুপস্থিত দেখানো হয়েছিল শতাধিক কর্মীকে৷ কিন্তু তাতেও হাল ফেরেনি দেখে এবার আরও কঠোর হল রাজ্য সরকার৷
সর্বশেষ খবর
-
Exclusive: রিয়ালিটি শোয়ে ডেবিউ কোয়েল মল্লিকের, মাতৃত্বের পর ছোটপর্দায় দাপুটে কামব্যাক
-
কথা দিয়েও রাখেনি টিম ইন্ডিয়া! বিশ্বাসভঙ্গের যন্ত্রণায় কামব্যাকের আশা ছাড়ছেন ভুবনেশ্বর
-
‘চন্দ্রনাথ খুনের পিছনে ভাইপো গ্যাং, সুপারি দিয়েছে ২ কোটি’, বিস্ফোরক দাবি মুখ্যমন্ত্রীর
-
হাসিনা-ঘনিষ্ঠ আরও সাতজনকে ফাঁসির সাজা! অভিযুক্তরা সকলেই দেশছাড়া
-
দ্রুতগতির ট্রেন পিষে দিল তরুণ-তরুণীকে! নিউ ইয়র্কে মৃত ২ ‘ভারতীয়’, ভিডিও ভাইরাল