সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বৃষ্টি কমার কোনও সম্ভাবনা নেই৷ বরং আগামী ২৪ ঘণ্টায় ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে বলে জানাল আলিপুর আবহাওয়া দফতর৷ বিশেষ সতর্কতা জারি করা হয়েছে সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলিতে৷ মৎস্যজীবীদেরও সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে৷
গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপকূলবর্তী উত্তর বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্নাবর্তের কারণে রবিবার থেকে কলকাতা ও তার পার্শ্ববর্তী এলাকায় প্রবল বৃষ্টি শুরু হয়েছে৷ বৃষ্টির কারণে দক্ষিণ কলকাতার বেশ কয়েকটি এলাকা জলমগ্ন হয়ে পড়ে৷ মঙ্গলবার তেমনভাবে বৃষ্টিপাত না হলেও আকাশে মেঘলাই রয়েছে৷ এদিন দিনের সর্বোচ্চ তাপমাত্র ছিল ৩২.২ ডিগ্রি সেলসিয়াস৷ সর্বনিম্ন ২৫.৫ ডিগ্রি৷ গত ২৪ ঘণ্টায় প্রায় ৫৭ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে৷
এদিকে খারাপ আবহাওয়ার জন্য কাকদ্বীপে ৩৭ জন মৎস্যজীবী নিখোঁজ হওয়ার খবর পাওয়া গিয়েছে৷ ৬-৭ ট্রলারের সঙ্গেও যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে৷ নিখোঁজদের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে৷ খারাপ আবহাওয়ার জন্য উদ্ধারকাজ স্থগিত রাখা হয়েছে৷
সর্বশেষ খবর
-
অবশেষে মিলল সুখবর, দু’দিনের মধ্যেই রাজ্যে ঢুকছে বর্ষা! দক্ষিণবঙ্গে কালবৈশাখীর সতর্কবার্তা
-
ট্রাম্পের একগুঁয়েমিতে রেফারিকেই লাল কার্ড! বিমানবন্দর থেকে ডিপোর্ট করল প্রশাসন, বড় ধাক্কা বিশ্বকাপে
-
মমতা জমানায় বেহাল অর্থনীতি! দিল্লিতে নির্মলার সঙ্গে রাজ্যের অবস্থা নিয়ে কথা শুভেন্দুর
-
‘প্রার্থনা করি সহজ যেন তারকাটা হয়’, সিরিজের প্রচারে আর কোন সিক্রেট ফাঁস করলেন প্রিয়াঙ্কা?
-
বিশাখাপত্তনমের স্টিল প্লান্টে মর্মান্তিক দুর্ঘটনা, ১৬০০ ডিগ্রির গলিত লোহায় পুড়ে মৃত ৮ শ্রমিক