সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রথমে ৬.৩০ লক্ষ টাকা দিয়ে এক কিশোরীকে কিনে তাকে বিয়ে করার অভিযোগে গ্রেফতার হল ৩৫ বছরের লাচ্চারাম কৃপারাম চৌধুরী৷ শনিবার তার নাবালিকা স্ত্রী মহারাষ্ট্রের নালাসোপারা থানায় গিয়ে স্বামীর নামে অভিযোগ দায়ের করলে পুলিশ তাকে গ্রেফতার করে৷ পুলিশের জিজ্ঞাসাবাদে লাচ্চারাম জানায় গতবছর রাজস্থানের পালি জেলা থেকে ১৩ বছরের কিশোরীকে কিনেছিল সে৷ আর তারপরেই তাকে বিয়ে করে৷ কিশোরীর পরিবারের অনুমতিতেই এই বিয়ে হয়েছিল বলে পুলিশকে জানিয়েছে সে৷
কিশোরী পুলিশকে জানিয়েছে, তার উপর রোজ শারীরিক এবং মানসিক নির্যাতন চালাত লাচ্চারাম৷ শুধু তাই নয়, তাকে বিক্রি করার পিছনে তার পরিবারের লোকের মদত রয়েছে বলেও জানা গিয়েছে৷
জেরায় লাচ্চারাম আরও জানায়, তার কেনার আগে মেয়েটিকে আরও দু’বার বিক্রি করেছিল তার সৎ মা৷ প্রথমে ৫০,০০০ টাকা ও পরে ৫.৮০ লক্ষ টাকায় কিশোরীকে বিক্রি করেছিল তার সৎ মা৷ পরবর্তী সময়ে লাচ্চারাম তার মেয়েকে বিয়ে করার প্রস্তাব দিলে জাল সার্টিফিকেট বের করে মেয়ের মা৷ সেখানে কিশোরীর বয়স ২০ দেখিয়ে লাচ্চারামের সঙ্গে জোর করে বিয়ে দিয়ে দেয় সে৷
কিশোরীর পরিবারের খোঁজে পুলিশ তল্লাশি শুরু করেছে৷ লাচ্চারামের বিরুদ্ধে ৩৭৬ (ধর্ষণ), ৩৬৬এ(বলপূর্বক কাজ করতে বাধ্য করা), ৩৪২(জোর করে আটকে রাখা), ৩৭২(নাবালিকাকে পতিতাবৃত্তি করানো),৩৭৩( নাবালিকাকে পতিতা হিসাবে কেনা) ৩২৩(অত্যাচার) ৩৪ এবং সেকশন ৪, ৮ ও ১২ ধারায় মামলা রুজু করা হয়েছে৷
সর্বশেষ খবর
-
শহিদ দিবসে কর্মীদের জন্য ডিম-ভাতের আয়োজন ঋত শিবিরের! থাকবেন ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে
-
‘মূল্য চোকাতে হবে’, মধ্যপ্রাচ্যে মার্কিন জওয়ানদের মৃত্যুতে ইরানকে হুমকি ট্রাম্পের
-
সিকিমে ভয়াবহ ভূমিধসে অবরুদ্ধ নির্মীয়মাণ টানেল, উদ্ধার ১৬ শ্রমিক
-
ইউক্রেনের বন্দরে জাহাজে ভয়াবহ হামলা! মৃত ৪ ভারতীয়, কড়া নিন্দা নয়াদিল্লির
-
প্রতিশ্রুতি মতো ৫০০ টাকা করে বাড়ল বার্ধক্য, বিধবা ও প্রতিবন্ধী ভাতা, আগস্ট থেকেই কার্যকর