সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সেন্সরের কাঁচির দৌরাত্ম্যে বলিপাড়ার পরিচালকরা অস্থির তো ছিলেনই, এবার বোধহয় পালা ছোটপর্দার পরিচালকদেরও৷ টেলিভিশনে সম্প্রচারিত বেশ কিছু অনুষ্ঠানের বিষয় ও মান নিয়ে অভিযোগ আসায় এবার ছোটপর্দার আলাদা সেন্সর তথা আলাদা নিয়ামক সংস্থার কথা ভাবছে তথ্য ও সম্প্রচার মন্ত্রক৷
ছোটপর্দার দর্শক যেহেতু পরিবারের সকলে, তাই বিষয়বস্তুর ক্ষেত্রে সচরাচর সাবধানী থাকেন পরিচালকরা৷ এমন কোনও বিষয় উপস্থাপিত হয় না যা সপরিবারে দেখার ক্ষেত্রে প্রতিবন্ধক হয়ে দাঁড়ায়৷ তবে সময় বদলের সঙ্গে সঙ্গে কিছু কিছু অনুষ্ঠানের ধরন বদলেছে৷ পাল্টানো সময়ের রুচির সঙ্গে পাল্লা দিয়ে কোনও কোনও অনুষ্ঠান সাহসী বিষয় ও উপস্থাপনের দিকে ঝুঁকেছে৷ তবে তাতে আপত্তি অনেকেরই৷ আর তাই সকলে দেখতে পারে এরকম বিষয় নির্বাচনের ক্ষেত্রে টেলিভিশনের জন্য আলাদা সেন্সর বোর্ডের ভাবনা আছে তথ্য ও সম্প্রচার মন্ত্রকের৷ মন্ত্রকের কাছে জমা পড়া রিপোর্ট অনুযায়ী বেশ কিছু শো নৈতিকতা ও মূল্যবোধের সীমানা পেরচ্ছে৷ বিশেষ করে, প্রাইম টাইমের অনুষ্ঠান ও ক্রাইম শো গুলি৷ সত্য ঘটনা অবলম্বনে বলে যা দেখানো হয় সেগুলি নিয়ে বেশ চিন্তায় সম্প্রচার মন্ত্রক৷ তাই অনুষ্ঠানের বিষয় খতিয়ে দেখতে এই নিয়মক সংস্থা গঠনের পরিকল্পনা নেওয়া হয়েছে৷
ইতিমধ্যেই এ ভাবনাকে সমর্থন জানিয়েছেন সিবিএফসি প্রধান পহেলাজ নিহলানি৷ টেলিভিশনের বিষয়েও যে কাটছাঁট প্রয়োজন এমনটাই মনে করেন তিনি৷ তবে এ পরিকল্পনায় অনেকেই সিঁদুরে মেঘ ধরছেন৷ ছবিকে সার্টিফিকেট দেওয়া কাজ হলেও সেন্সর বোর্ডের কাজকর্ম বলিউডি পরিচালকদের স্বাধীনতাতেই একরমক হস্তক্ষেপ করেছিল৷ সাম্প্রতিক ‘উড়তা পাঞ্জাব’ বিতর্কই তার নমুনা৷ ছোটপর্দাতেও সেরকম কোপ পড়তে পারে বলে ভয় করছেন অনেকে৷
সর্বশেষ খবর
-
রাষ্ট্রসংঘে সন্ত্রাস নিয়ে প্রশ্ন পাক সাংবাদিকের! জয়শংকর বললেন, ‘পাকিস্তানকে জিজ্ঞেস করুন’
-
আর থানার হাতে নয়, যাবতীয় দায়িত্ব নিচ্ছে সিকিউরিটি কন্ট্রোল! পাসপোর্ট যাচাইয়ে বড়সড় বদল
-
মেঘে মেঘে ভাগ ভারত! বর্ষার মরশুমে ইসরোর স্যাটেলাইট ছবিতে তুমুল চাঞ্চল্য
-
দীক্ষার নামে তারাপীঠ নিয়ে গিয়ে যুবতীকে বিয়ে, যৌনতা! কুকীর্তি ফাঁস হতেই গ্রেপ্তার ‘কাপালিক অঘোরী’
-
রাষ্ট্রপতির কাছে পৌঁছয়নি গুন্ডাদমন বিল! হঠাৎ সাংবাদিক সম্মেলনে শুভেন্দু বললেন, ‘মিথ্যা খবর’