সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশে হিন্দুদের সংখ্যা নিয়ে মন্তব্য করে বিতর্কে জড়ালেন আরএসএস প্রধান মোহন ভাগবত৷ গত শনিবার আগ্রায় একটি অনুষ্ঠানে তিনি বলেন, “দেশে হিন্দুদের মধ্যে জনসংখ্যা বৃদ্ধির হার কমছে বলে শোনা যাচ্ছে৷ কিন্তু কোন আইনে বলা আছে যে হিন্দুরা তাদের সংখ্যা বৃদ্ধি করতে পারবে না?”
তিনি আরও বলেন, হিন্দু দম্পতিদের এক বা দুইয়ের বেশি সন্তান উৎপাদন করতে বাধা দিয়েছে কোন আইন? তাই হিন্দু দম্পতিরা এক বা দুইয়ের বেশি সন্তান নিন৷ হিন্দুদের সংখ্যা বৃদ্ধি হচ্ছে না কোনও সামাজিক ব্যবস্থাপনার জন্য নয়৷ আসলে হিন্দুদের মানসিক গঠনই এর জন্য দায়ী৷ তাছাড়া গত দু’দশক ধরে মধ্যবিত্ত হিন্দুরা একটি বা দু’টির বেশি সন্তান নেন না৷” চার দিনের আগ্রা সফরে এসে এক অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি প্রায় দু’হাজার নব দম্পতির সামনে সঙ্ঘের মতাদর্শ ও ভবিষ্যত্ পরিকল্পনা নিয়ে বক্তব্য রাখছিলেন৷ তখনই ওই কথাগুলি বলেন৷ ভাগবত দম্পতিদের বলেন, আপনারা আপনাদের সন্তানদের মধ্যে দেশপ্রেম ও মূল্যবোধগুলি শেখাবেন৷ পরিবারে সেগুলির চর্চা করবেন৷
সর্বশেষ খবর
-
৭০০ টাকা ধার শোধ করেনি ভাই, দিল্লিতে বচসার মাঝে দাদাকে কুপিয়ে খুন!
-
ভানুয়াতু দ্বীপে লুকিয়ে ‘অভিষেক ঘনিষ্ঠ’ বিনয় মিশ্র, গ্রেপ্তারি পরোয়ানা চেয়ে আদালতে সিবিআই
-
জলের তোড়ে কুটোর মতো ভেসে গেল লোহার সেতু! হাড়হিম দৃশ্যের সাক্ষী উত্তরাখণ্ড, ভিডিও ভাইরাল
-
বাইকে ফুল ট্যাঙ্ক পেট্রল ভরেও টাকা দিতে অস্বীকার! মারধর, তোলাবাজির চেষ্টা করে গ্রেপ্তার ২ তৃণমূল নেতা
-
‘ব্লগার অভিজিৎ রায়ের মতো হবে’, বাংলাদেশ থেকে ঋতব্রতকে লাগাতার প্রাণনাশের হুমকি! নেপথ্যে জঙ্গিযোগ?