স্টাফ রিপোর্টার: অটোর তাণ্ডব নিয়ন্ত্রণ করতে ইতিপূর্বেই ব্যবস্থা নিয়েছে কলকাতা ও রাজ্য পুলিশ৷ কিন্তু পুলিশের নিয়মকে সামনে রেখেই এবার বিভিন্ন রুটে অটোর ভাড়া বাড়িয়ে দিলেন অটো চালকরা৷ সপ্তমীর দিন থেকেই কলকাতা সহ রাজ্যের বিভিন্ন রুটে অটো ভাড়া বৃদ্ধি করলেন চালকরা৷
তাও এই ভাড়া বৃদ্ধির পরিমাণ নির্দিষ্ট নয়৷ অটো চালকরা যে যেমন খুশি ভাড়া যাত্রীদের কাছ থেকে গুনে নিচ্ছেন৷ তাঁদের যুক্তি, পুজোর সময় অনেক জায়গায় পুলিশ কাটা রুট করেছে ফলে তাঁরা বেশি ভাড়া নিতে বাধ্য হচ্ছেন৷ এছাড়া নিয়ম করা হয়েছে চার জনের বেশি অটোতে যাত্রী নেওয়া যাবে না৷ এই নিয়মকেও ভাড়া বেশি নেওয়ার একটি কারণ হিসাবে দেখাচ্ছেন অটো চালকরা৷ উত্তর থেকে দক্ষিণ রাজ্যের বিভিন্ন রুটে পুজোর মরশুমে অটো ভাড়া মাথাপিছু ৫০ থেকে ১০০ টাকা পর্যন্তও নেওয়া হচ্ছে৷ এতে যাত্রীরা চরম অসুবিধার মধ্যে পড়ছেন৷ কোথাও কোথাও অটো চালকদের সঙ্গে যাত্রীদের বচসাও পর্যন্ত বেধে যাচ্ছে৷
উল্লেখ্য, অটোর দৌরাত্ম্য নিয়ে ইতিমধ্যেই অনেক জলঘোলা হয়েছে৷ রাজ্য প্রশাসন এমনকি পরিবহণ মন্ত্রী শুভেন্দু অধিকারীর তরফেও অটো চালকদের কড়া বার্তা দেওয়া হয়েছে৷ সাধারণ যাত্রীদের যেন কোনওভাবেই হেনস্তা না করা হয় তার জন্য তাঁদের নির্দেশ দেওয়া হয়েছে৷
প্রশাসন ও মন্ত্রীর নির্দেশ সত্ত্বেও যদি অটো চালকরা নিয়ম না মানেন তাহলে তাঁদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারি দেওয়া হয়েছে৷ এই অবস্থায়ে অটো চালকদের অনিয়মিত ভাড়া বৃদ্ধির জন্য প্রশাসন কোনও ব্যবস্থা নেয় কি না সেটাই এখন দেখার৷ কারণ অনিয়মিত অটোর ভাড়া বৃদ্ধির ফলে যাত্রীরা চরম অসুবিধার সম্মুখীন হচ্ছেন৷
শুধু কলকাতা নয়, অটো চালকদের দৌরাত্ম্য জেলা ও শহরতলিগুলিতেও যথেষ্ট প্রকোট৷ হাওড়া , হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার মতো শহরতলিতেও অটো চালকরা যাত্রীদের কাছ থেকে খুশিমতো ভাড়া নিচ্ছেন বলেই জানা গিয়েছে৷
সর্বশেষ খবর
-
রাষ্ট্রসংঘে সন্ত্রাস নিয়ে প্রশ্ন পাক সাংবাদিকের! জয়শংকর বললেন, ‘পাকিস্তানকে জিজ্ঞেস করুন’
-
আর থানার হাতে নয়, যাবতীয় দায়িত্ব নিচ্ছে সিকিউরিটি কন্ট্রোল! পাসপোর্ট যাচাইয়ে বড়সড় বদল
-
মেঘে মেঘে ভাগ ভারত! বর্ষার মরশুমে ইসরোর স্যাটেলাইট ছবিতে তুমুল চাঞ্চল্য
-
দীক্ষার নামে তারাপীঠ নিয়ে গিয়ে যুবতীকে বিয়ে, যৌনতা! কুকীর্তি ফাঁস হতেই গ্রেপ্তার ‘কাপালিক অঘোরী’
-
রাষ্ট্রপতির কাছে পৌঁছয়নি গুন্ডাদমন বিল! হঠাৎ সাংবাদিক সম্মেলনে শুভেন্দু বললেন, ‘মিথ্যা খবর’