সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এক হায়দরাবাদি কন্যার জোরেই আজ বিশ্বে মাথা তুলেছে ভারতীয় নারীশক্তি৷ ওলিম্পিকের আসরে রূপোজয়ী সেই পুসরলা সিন্ধুর শহরেই দারিদ্রের জ্বালায় চার বছরের শিশুকন্যাকে বিক্রি করে দিলেন এক মা-বাবা৷
দেশে নারীদের নিয়ে সোশ্যাল মিডিয়ায় যতই হইচই হোক না কেন, দেশের প্রকৃত অবস্থা যেন তুলে ধরল এই ঘটনা৷ পুলিশ সূত্রে খবর, খাম্মাম জেলার মানাগুরুতে পরমেশ্বর ও শান্তা নামে এক দরিদ্র দম্পতি তাঁদের চার মাসের কন্যাসন্তানটিকে বিক্রি করে দেন৷ দিন বারো আগে আন্নি নামে বাচ্চাটিকে কিনে নেন রামবাবু ও লাবণ্য নামে আর এক দম্পতি৷ তাঁদের পুত্রসন্তান রয়েছে৷ শখ ছিল কন্যাসন্তানের৷ আর তাই এই মেয়েটিকে মাত্র ৫০০০ টাকার বিনিময়ে কিনে নেন তাঁরা৷ অঙ্গনওয়াড়ি কর্মীরা টিকাকরণ প্রক্রিয়া চলাকালীন দেখতে পান এই শিশুটিকে৷ ওই পরিবারে কোনও কন্যাসন্তান ছিল না৷ আচমকা চারমাসের সন্তানকে দেখে খটকা লাগে কর্মীদের৷ পরে খোঁজখবর নিয়ে মেয়েটির প্রকৃত মা-বাবার খোঁজ পায় নারী ও শিশুকল্যাণ দফতর৷ জানা যাচ্ছে, দারিদ্রের কারণেই নিজেদের কন্যাসন্তানকে বিক্রি করে দিয়েছিলেন শান্তা৷ যদিও এখনও মেয়েকে বিক্রির টাকা তিনি হাতে পাননি৷ এর মধ্যেই শিশুটিকে উদ্ধার করা হয়৷ আপাতত ইউসুফগুড়ার এক শিশুবিহারে রাখা হয়েছে অান্নিকে৷ জুভেনাইল জাস্টিস অ্যাক্টে আন্নির প্রকৃত মা-বাবার বিরুদ্ধে অভিযোগও দায়ের করা হয়েছে৷ কিন্তু যে শহরের এক মেয়ে বিশ্বে ভারতীয় মেয়েদের সাফল্যের মুখপাত্র হয়ে উঠেছে সেখানেই দারিদ্রের জন্য কন্যাসন্তানের বিক্রি হওয়ার ঘটনায় বিস্ময় জেগেছে৷ নারীশক্তির এই উচ্ছ্বাসের ভিতর কন্যাসন্তান প্রতিরক্ষার দিকটি দেশে কতটা সুরক্ষিত, সে প্রশ্নই এখন উঠছে বিভিন্ন মহলে৷
সর্বশেষ খবর
-
যৌনগন্ধী মন্তব্য বিতর্ক অতীত, জন্মদিনে প্রেমিকার সঙ্গে মহাকালের দরবারে ‘শাপমোচন’ রণবীরের
-
বিশ্বকাপের আগে মেসির মুকুটে নতুন পালক, প্রথম ফুটবলার হিসাবে জিতলেন এই পুরস্কার
-
কলকাতা পুরসভা বাঁচানোর মরিয়া চেষ্টা! ১৯ জুন অধিবেশনের ডাক ‘পুরনো তৃণমূলে’র
-
আইসক্রিম ভেবে ‘ক্ষতিকর’ ফ্রোজেন ডেজার্ট খাচ্ছেন না তো? পার্থক্য না বুঝলেই মুশকিল
-
মমতার দুর্দিনে বেসুরে গাইছেন বাবুলও! রাজনীতিতে সবই ন্যায্য দেখছেন সুপ্রিয়?