সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভবিষ্যতেও ভারত পরমাণু প্রসার রোধ (এনপিটি) চুক্তিতে সই করবে না বলে বুধবার লোকসভায় সাফ জানিয়ে দিলেন কেন্দ্রীয় বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ৷ তিনি আরও জানিয়েছেন, সিওলের প্লেনারিতে আন্তর্জাতিক পরমাণু সরবরাহকারী গোষ্ঠীর (এনএসজি) সদস্যপদ না পেলেও হাল ছাড়ছে না ভারত৷ বেজিংয়ের সঙ্গে আলোচনার টেবিলে বসে এনএসজি জট কাটাতে তৎপর সাউথ ব্লক৷
এলিট এনএসজি গোষ্ঠীতে ভারতের অন্তর্ভুক্তি চায় না চিন। তাদের দাবি, ভারত পরমাণু প্রসার রোধ চুক্তিতে সই করেনি। তাই ভারতকে সদস্য করলে এনপিটি-তে সই না করা পাকিস্তানকেও জায়গা দিতে হবে এনএসজি-তে। ভারতের অন্তর্ভুক্তির বিরুদ্ধে চিনের অনড় অবস্থান সত্ত্বেও এখনই হাল ছাড়তে নারাজ বিদেশমন্ত্রী৷ সুষমা আজ বলেন, কেউ একবার কোনও কাজে বাধা দিলে সে বারবার বাধা দেবে এমনটা ভাবার কোনও কারণ নেই৷ চিনের সঙ্গে এনএসজি ইস্যুতে আলোচনা চালিয়ে যাবে ভারত৷ আজ সংসদে এনএসজি ইস্যুতে বিরোধীরা ভারতের অবস্থান জানতে চাইলে একথা বলেন সুষমা৷ একইসঙ্গে সুষমা একথাও জানিয়েছেন, সিওল প্লেনারিতে ভারত আন্তর্জাতিক পরমাণু ক্লাবে ঢোকার আন্তরিক চেষ্টা করেছিল৷ ‘হাইপ’ তৈরি করেনি বা অযথা আগ্রহ দেখায়নি৷ সমস্ত নিয়ম মেনেই আবেদন জানানো হয়েছিল৷
সর্বশেষ খবর
-
এবার সরাসরি ‘নীতুদা’র নাম নিয়ে আক্রমণ! ইস্টবেঙ্গল সমর্থকদের জন্যও বিস্ফোরক বার্তা অস্কারের
-
ব্রিকসে যোগ দিতে চায় পাকিস্তানও, সমর্থন চিনের! কী পদক্ষেপ নয়াদিল্লির?
-
ঝাড়খণ্ডের ব্যবসায়ী খুনে চাঞ্চল্যকর মোড়! লোকেশনের তথ্য দিতেন কলকাতার ট্রাফিক সার্জেন্ট
-
উদয়পুর-তালসারির বনাঞ্চলে ওরাংওটাং উদ্ধারে দিঘা যোগ, হোটেল থেকে আটক ৩
-
‘বিগ বস বাংলা’য় দ্বিতীয় ওয়াইল্ড কার্ড এন্ট্রি জীতু কমল, ‘রোমিও’ রাজবীর কি এবার চ্যালেঞ্জের মুখে?