সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তসলিমার দাবি, উনি এর আগেও বহু বার খুনের হুমকি পেয়েছেন। খুনের হুমকি পাওয়া তাঁর কাছে নতুন বিষয় নয়। কিন্তু এবার ব্যাপারটা অন্যরকম। এবার হুমকি দিল আইএসআইএস।
যাদের কোপে রক্তাক্ত বাংলাদেশ, এবার তাদের কোপেই পড়লেন তসলিমা। হাতের কাছে পেলেই খুন করা হবে তাঁকে, এমনটাই দাবি করেছে কেরলের নিষিদ্ধ সংগঠন আনসারুল খলিফা। এই সংগঠনটি নিজেদের আইএস-এর অংশ বলে দাবি করে।
লেখিকার ছবি এবং তাঁর ইসলাম বিরোধী মন্তব্য সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে পোস্ট করে এই খোলা হুমকি দেয় কেরলের নিষিদ্ধ সংগঠন। পুলিশের তরফে এই ঘটনাটির তদন্ত শুরু করা হয়েছে। এর আগেও নানান অনুষ্ঠান থেকে কিংবা নিজের ব্লগে ধর্মীয় বিষয়ে বিতর্কিত মন্তব্য করে একাধিকবার হত্যার হুমকি পেয়েছিলেন লেখিকা।
প্রসঙ্গত, ১৯৯৪ সালে তাঁর লেখা ‘লজ্জা’ বইটির জন্য মৌলবাদীদের রোষের মুখে পড়েছিলেন তসলিমা। প্রাণের ভয়ে তাঁকে সেই সময় বাংলাদেশ ত্যাগ করতে হয়েছিল।
সর্বশেষ খবর
-
সাগরেই লুকিয়ে ইউরেনিয়াম খনি! পরমাণু শক্তি বৃদ্ধিতে চিনের ‘কেমিক্যাল ফাঁদ’, টেক্কা আমেরিকাকে
-
ডেলিভারির আড়ালে বাইক চুরি! সিসিটিভি দেখে বেলঘরিয়ার ‘বান্টি-বাবলি’কে ধরল পুলিশ
-
পুলিশ হেফাজতেই সোমনাথের থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার! ফের হাজতে নির্মল ঘনিষ্ঠ তৃণমূল নেতা
-
‘ট্রিপল ইঞ্জিনেও বিপর্যয়’, দিল্লিতে বাড়ি ভাঙার ঘটনায় ‘দায়বদ্ধতা’ নিয়ে প্রশ্ন রাহুলের
-
মুসলিম হয়েও দোকানের নামে হিন্দুত্বের ছোঁয়া! মালিকের ধর্ম পরিচয় লেখার ‘নিদান’ সনাতন জাগরণ মঞ্চর