সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইউক্রেনের বিরুদ্ধে রুশ পুলিশ ও সেনা হত্যার অভিযোগ তুললেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন৷ ক্রিমিয়ায় ‘জঙ্গি হামলা’র আড়ালে রুশ সেনা হত্যা কোনওভাবেই মস্কোর চোখ এড়িয়ে যাবে না বলে স্পষ্ট হুঁশিয়ারি পুতিনের৷ যাবতীয় অভিযোগ অস্বীকার করেছে ইউক্রেন৷
রুশ প্রেসিডেন্টের হাবভাব দেখে বিশেষজ্ঞ মহলের আশঙ্কা, ইউক্রেনে হামলার ছক কষছেন পুতিন! ইউক্রেনীয় প্রেসিডেন্ট পেত্রো পোরোশেঙ্কো পাল্টা তাঁর সেনাবাহিনীকে যে কোনও মুহূর্তে যুদ্ধের জন্যই প্রস্তুত থাকতে বলেছেন৷ ক্রিমিয়া সীমান্তে সেনা মোতায়েন করতে শুরু করেছে ইউক্রেনও৷
রুশ সেনা ক্রিমিয়ায় এস-৪০০ ট্রায়াম্ফ মিসাইল সিস্টেম সরবরাহ শুরু করেছে৷ এর পাশাপাশি ক্রিমিয়াতে আগামী সপ্তাহ থেকেই সেনা মহড়া শুরু করছে মস্কো৷ রুশ প্রধানমন্ত্রী দিমিত্রি মেদভেদেভ জানিয়েছেন, ইউক্রেনের সঙ্গে যাবতীয় কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করতে পারে মস্কো৷
সর্বশেষ খবর
-
ডোপ কেলেঙ্কারিতে বিদ্ধ ভারত! এশিয়াডের আগেই বাদ তিন কুস্তিগির, কমছে পদকজয়ের আশা
-
দেবীদুর্গার মণ্ডপসজ্জায় এবার বিদেশিনী, বাঙালি শিল্পীর হাত ধরে পুজোয় দেবেন কোন বার্তা?
-
বৃদ্ধের খাবারে ঘুমের ওষুধের কড়া ডোজ, আলমারি ‘সাফ’ করে গায়েব পরিচারিকা!
-
পরিবর্তনের দুর্গোৎসবে শুধু ‘বড়’ নয়, ‘ছোট’দের পুজোর উদ্বোধনেও মুখ্যমন্ত্রী, তৈরি হচ্ছে তালিকা
-
কলকাতায় বিশ্বকাপারদের হ্যাটট্রিক! ব্রাজিল-উরুগুয়ের পর ফের বিদেশি প্রতিপক্ষের বিরুদ্ধে খেলবে ভারত