Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ৪ জুন ২০২৬

কলকাতায় গড়ে উঠছে জাপানি উদ্যান

রবি ঠাকুরের জাপান সফরের প্রতি সম্মান জ্ঞাপনে...

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ১৫, ২০১৬, ১৮:৫২

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ১৫, ২০১৬, ১৮:৫২

options
link
কলকাতায় গড়ে উঠছে জাপানি উদ্যান zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দ্রুতই শহরে বুকে উঁকি দেবে এক টুকরো সবুজ জাপান৷ ইকো পার্কের সেন্ট্রাল লেকের পাশে গড়ে উঠতে চলেছে অভিনব জাপানি উদ্যান৷ প্রকল্পটি বাস্তবায়িত করতে আর মাত্র ২ মাস সময় লাগবে বলে জানানো হয়েছে ওয়েস্ট বেঙ্গল হাউজিং অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ডেভলপমেন্ট কর্পোরেশন বা হিডকো-র তরফে৷

নিউটাউনের ইকোপার্কে ৩.৫ একর জমির ওপর গড়ে উঠবে এই উদ্যান। এহেন উদ্যোগ রাজ্যে এই প্রথম বলে দাবি হিডকো-র৷ মূলত রবীন্দ্রনাথ ঠাকুরের জাপান সফরের স্মৃতিকে স্মরণীয় করে রাখতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। জানা গিয়েছে, এই উদ্যানে ঢোকার জন্য একটি বিশাল দরজা তৈরি করা হবে৷ দর্শকরা স্বয়ংক্রিয় মেশিন থেকে টিকিট কেটে উদ্যানে ঢুকতে পারবেন৷ বৃষ্টির হাত থেকে বাঁচতে উদ্যানের মাথার উপরে শামিয়ানা টাঙানো থাকবে৷ পার্কের রাস্তাটি সাজানো হবে লণ্ঠন, বুদ্ধমূর্তি, পাথর-সহ নানারকম শৈল্পিক বস্তু দিয়ে। জৈব পদ্ধতিতে বাঁশগাছ দিয়ে উদ্যানটি সাজানো হবে৷

Advertisement

এই জাপ-উদ্যানটির নান্দনিক শোভা বাড়াতে এর ভিতরে থাকবে নানারকম মূর্তি। প্রবেশদ্বারে থাকবে লাফিং বুদ্ধর মূর্তি৷ ধ্যান করার জন্য এই উদ্যানের ঠিক মাঝখানে রায়ণজি মঠের অনুকরণে একটি বৌদ্ধমঠ থাকবে। সঙ্গে একটি পুকুর তৈরি করা হবে৷ পুকুরটি জাপানি অর্ধবৃত্তাকার সেতু দিয়ে ঘেরা থাকবে। ঠিক এখানেই অন্তত ১৫টি জাপানি খাবারের দোকান থাকবে। আগামী দিনে এই পর্যটনকেন্দ্রটি দেশি-বিদেশি পর্যটকদের নয়া ঠিকানা হয়ে উঠবে বলে আশা করছে হিডকো৷

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.