সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের এক প্রার্থীর প্রশ্ন নিয়ে নতুন করে বিতর্কের ঝড় উঠল সে দেশের রাজনীতিতে৷ তাঁর মানসিক সুস্থতা নিয়ে প্রশ্ন তুললেন প্রতিদ্বন্দ্বী প্রার্থী থেকে শুরু করে দলীয় সতীর্থরাই৷ বিতর্কিত প্রার্থী অবশ্যই রিপাবলিকান দলের ডোনাল্ড ট্রাম্প৷ তাঁর প্রশ্ন, হাতে পরমাণু অস্ত্র থাকলেও তা কেন ব্যবহার করা যাবে না? একবার নয়, তিনবার তিনি ঠিক এই প্রশ্নই করেছিলেন বিদেশনীতি সংক্রান্ত এক উপদেষ্টাকে৷ স্বাভাবিকভাবেই তাঁর মানসিক ভারসাম্য নিয়ে প্রশ্ন তুলেছেন অনেক মার্কিন রাজনীতিক৷
গত বুধবার একটি জনপ্রিয় টিভি শো-এর সঞ্চালক, ফ্লোরিডার প্রাক্তন রিপাবলিকান কংগ্রেসম্যান জো স্কারবারো খবরটি ফাঁস করেন৷ সিআইএ-র প্রাক্তন ডিরেক্টর মাইকেল হেডেনের সঙ্গে সাক্ষাৎকারের সময় তাঁর দাবি, বিদেশনীতি নিয়ে একটি সম্মেলনে আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে এক বিশেষজ্ঞকে ট্রাম্প এই প্রশ্ন করেছিলেন৷ মঙ্গলবারই ট্রাম্পের মানসিক সুস্হতা, প্রেসিডেন্ট পদে বসার যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন বর্তমান প্রেসিডেণ্ট বারাক ওবামা৷ অনেকেই মনে করছেন, মানসিকভাবে সুস্থ হলে কেউ বিদেশনীতি ও পরমাণু অস্ত্র সম্পর্কে এমন শিশুসুলভ প্রশ্ন করতে পারেন না৷ তাঁদের মধ্যে অনেক রিপাবলিকানও আছেন৷ যদিও বৃহস্পতিবার একটি সাক্ষাৎকারে বিশ্বশান্তি নিয়ে অনেক কথা বলেছেন ট্রাম্প৷
তাঁর দাবি, বিশ্বে শান্তি ফেরানোর ক্ষেত্রে তাঁর চেয়ে কোনও যোগ্য ব্যক্তিত্ব নেই৷ বয়সটাও শীর্ষপদে বসার ক্ষেত্রে কোনও বাধা নয়৷ একদিকে ট্রাম্প যখন অভিবাসীদের নিয়ে কড়া মন্তব্য করছেন, অন্যদিকে তখন অভিবাসন আইন ভাঙার অভিযোগ উঠেছে তাঁর তৃতীয় স্ত্রী তথা প্রাক্তন মডেল মেলানিয়া ট্রাম্পের বিরুদ্ধে৷ এক বিবৃতিতে অভিযোগ অস্বীকার করে মেলানিয়া জানান, “১৯৯৬ সালে আমি আমেরিকায় এসেছিলাম৷ সেই সময় আমার অভিবাসী জীবনের নানা তথ্য ও খবর বিকৃত করা হচ্ছে৷ আমি অভিবাসন আইন মেনে চলেছি৷”
সর্বশেষ খবর
-
রেজিস্টার্ড চিকিৎসকের প্রেসক্রিপশন ছাড়া অ্যান্টিবায়োটিকে ‘না’! প্রথমেই কড়া ডোজ নয় বার্তা ডাক্তারদেরও
-
জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ, সব সিদ্ধান্ত বাতিলের দাবি, মামলা সুপ্রিম কোর্টে
-
জতুগৃহ তেলঙ্গনার হাসপাতাল! চার ডাক্তারের সাহসে রক্ষা ২৫ সদ্যোজাতর
-
জ্ঞানেশের অপসারণ-সহ নানা দাবি, বামেদের সিইও অফিস অভিযানে পুলিশের সঙ্গে ধুন্ধুমার মীনাক্ষীদের
-
পুজোর মুখেই দেদার সেল ফ্লিপকার্ট-আমাজনে, এখনই বেছে রাখুন পছন্দের জিনিস!