Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৯ আশ্বিন ১৪৩৩
  • শনিবার
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
Antibiotics

রেজিস্টার্ড চিকিৎসকের প্রেসক্রিপশন ছাড়া অ্যান্টিবায়োটিকে ‘না’! প্রথমেই কড়া ডোজ নয় বার্তা ডাক্তারদেরও

বিজ্ঞপ্তিতে স্পষ্ট করে জানানো হয়েছে, ১৯৪০ সালের ড্রাগস অ্যান্ড কসমেটিকস অ্যাক্ট এবং ড্রাগস রুলস ১৯৪৫-এর নিয়ম অনুযায়ী অ্যান্টিবায়োটিক শুধুমাত্র প্রেসক্রিপশনে লিখতে পারবেন রেজিস্টার্ড মেডিক্যাল প্র্যাকটিশনার।

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শেষ আপডেট: সেপ্টেম্বর ২৫, ২০২৬, ১৮:০০

link
স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শেষ আপডেট: সেপ্টেম্বর ২৫, ২০২৬, ১৮:০০

options
link
রেজিস্টার্ড চিকিৎসকের প্রেসক্রিপশন ছাড়া অ্যান্টিবায়োটিকে ‘না’! প্রথমেই কড়া ডোজ নয় বার্তা ডাক্তারদেরও zoom
ফাইল ছবি।
Advertisement

সেন্ট্রাল ড্রাগ স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন জারি করল নয়া নির্দেশিকা। রেজিস্টার্ড চিকিৎসকের প্রেসক্রিপশন ছাড়া বিক্রি করা যাবে না অ্যান্টিবায়োটিক ও ব্যথানাশক ওষুধ। দীর্ঘস্থায়ী কিডনির রোগের ঝুঁকি এড়াতে কঠোর পদক্ষেপ নিল সেন্ট্রাল ড্রাগ স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন।

অ্যান্টিবায়োটিক ও পেনকিলার প্রেসক্রিপশন ছাড়া বিক্রি করা যাবে না। এই সতর্কবার্তা পাঠিয়ে দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গ ড্রাগ কন্ট্রোল বোর্ডেও। আমজনতার জন্য ড্রাগ কন্ট্রোল বোর্ডের সতর্কবার্তা, সাধারণ ভাইরাল জ্বরে অ্যান্টিবায়োটিক লাগে না। জ্বর হলেই নিজে নিজে ওষুধের দোকান থেকে ওষুধ কিনে খাবেন না।

বিজ্ঞপ্তিতে স্পষ্ট করে জানানো হয়েছে, ১৯৪০ সালের ড্রাগস অ্যান্ড কসমেটিকস অ্যাক্ট এবং ড্রাগস রুলস ১৯৪৫-এর নিয়ম অনুযায়ী অ্যান্টিবায়োটিক শুধুমাত্র প্রেসক্রিপশনে লিখতে পারবেন রেজিস্টার্ড মেডিক্যাল প্র্যাকটিশনার। এবং অ্যান্টিবায়োটিক ও পেনকিলার প্রেসক্রিপশন ছাড়া বিক্রি করা যাবে না। এই সতর্কবার্তা পাঠিয়ে দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গ ড্রাগ কন্ট্রোল বোর্ডেও। আমজনতার জন্য ড্রাগ কন্ট্রোল বোর্ডের সতর্কবার্তা, সাধারণ ভাইরাল জ্বরে অ্যান্টিবায়োটিক লাগে না। জ্বর হলেই নিজে নিজে ওষুধের দোকান থেকে ওষুধ কিনে খাবেন না। চিকিৎসকদের প্রতিও নির্দেশ শুরুতেই কড়া ডোজের অ্যান্টিবায়োটিক নয়।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

উল্লেখ্য, জ্বর-সর্দি-কাশি হলেই আমজনতার মধ্যে অ্যান্টিবায়োটিক কিনে খাওয়ার প্রবণতা বাড়ছে। এতে সুস্থ হওয়ার বদলে উলটে বাড়ছে বিপদ। প্রাথমিকভাবে সেই জ্বর-সর্দির থেকে মুক্তি মিললেও আদতে শরীরের বেশি ক্ষতি হচ্ছে। চিকিৎসকরা জানাচ্ছেন, অতিরিক্ত অ্যান্টিবায়োটিক খেলে শরীরে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স তৈরি হয়। যার ফলে অ্যান্টিবায়োটিকগুলি প্রয়োজনে কাজ করা বন্ধ করে দেয়। সেই সমস্ত দিক মাথায় রেখে সেন্ট্রাল ড্রাগ স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন জারি করল নয়া নির্দেশিকা। মুড়িমুড়কির মতো বিক্রি করা যাবে না অ্যান্টিবায়োটিক 

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.