সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পিৎজা, বার্গার খাওয়া আর সস্তার নয়৷ কেননা এবার জাঙ্ক ফুড কিনতে গেলে পকেট থেকে বেশি রেস্ত খসাতে হবে কেরলের নাগরিকদের৷ সদ্য নির্বাচিত বাম গণতান্ত্রিক সরকার এবার ১৪.৫ শতাংশ ফ্যাট ট্যাক্স বসাতে চলেছে জাঙ্ক ফুডে৷
রাজ্যে বাড়তে থাকা ওবেসিটি সমস্যা নিয়ে উদ্বিগ্ন ছিল প্রশাসন৷ বিশেষত বাচ্চাদের উপর এর প্রকোপ কীভাবে আটকানো যায় তা নিয়ে রীতিমতো সমীক্ষাও করা হয়েছিল৷ এক সমীক্ষা অনুযায়ী, হাই স্কুলের ছাত্রদের মধ্যে ১২ শতাংশ ছাত্রেরই ওজন প্রয়োজনের তুলনায় বেশি৷ এর মধ্যে ৬ শতাংশ ওবেসিটিতে ভুগছে৷ এই সমস্যা রুখতে এবার নতুন পদক্ষেপ নিল নয়া নির্বাচিত সরকার৷ নতুন বাজেটে ফাস্ট ফুডের উপর চাপানো হল ১৪.৫ শতাংশ কর৷ এই করকে বলা হচ্ছে ‘ফ্যাট ট্যাক্স’৷
যদিও এই কর নিয়ে ইতিমধ্যেই বিরোধিতা দেখা দিয়েছে নানা মহলে৷ অতিরিক্ত কর বসানোর ফলে ফাস্ট ফুড বিক্রেতাদের ব্যবসা যে মার খাবে তা বলাই বাহুল্য৷ এ নিয়েই অসন্তোষ জন্মেছে৷ করের বোঝা সামলাতে ম্যাক ডোনাল্ডস, ডমিনোজ, পিজ্জাহাটের মতো বড় কোম্পানিগুলিও দাম বাড়াতে বাধ্য৷ এ নিয়ে রীতিমতো ক্ষোভ জন্মেছে ফাস্ট ফুড বিক্রয়কারী সংস্থাগুলিতে৷ এছাড়া প্যাকেট গম, বাসমতী রাইস ও নারকেল তেলের উপরও পাঁচ শতাংশ অতিরিক্ত কর বসিয়েছে কেরল প্রশাসন৷
সর্বশেষ খবর
-
প্রাক্তন তৃণমূল বিধায়কের কার্যালয়ে বিছানা-বালিশ, ড্রয়ারে ভর্তি কন্ডোম! শোরগোল পাণ্ডবেশ্বরে
-
বিশ্বকাপে ডাক পেয়েও খেলতে নারাজ ফরাসি তারকা! কারণ জানলে স্যালুট করবেন
-
সন্দীপনের বাড়িতে জনরোষে প্রিয়াঙ্কা টিব্রেওয়ালকে নিশানা ঋতব্রতের, মৃদুস্বরে তোপ বিজেপিকে
-
রুখতে পারলেন না অমিত শাহও! তামিলনাড়ুর ‘পোস্টার বয়ে’র সঙ্গে বিচ্ছেদে সিলমোহর বিজেপির
-
INDIA জোট ছাড়ল স্ট্যালিনের ডিএমকে, মমতার বৈঠকের আগেই ভাঙন বিরোধী শিবিরে