সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ধনকুবের বিজয় মাল্যের কিংফিশার হাউস বিক্রি করার চেষ্টা করেও ব্যর্থ হওয়ার পর তাঁর গাড়ি বিক্রি করে ঋণ শোধের চেষ্টা শুরু করল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বা এসবিআই৷ বিজয় মাল্যের বিপুল গাড়ির সম্ভারের মধ্যে ৮টি গাড়ি নিলামে তুলবে এসবিআই ক্যাপ ট্রাস্টি কোম্পানি লিমিটেড৷
সংবাদসংস্থা সূত্রে খবর, আগামী ২৫ আগস্ট মাল্যের আটটি গাড়ি নিলামে তুলে ১৩ লক্ষ ৭০ হাজার টাকা সংগ্রহের চেষ্টা করবে এসবিআই৷ যদিও সেই টাকা সমুদ্র থেকে এক ঘটি জল তোলার সমান৷ কারণ, তাদের কাছে মাল্যের ঋণের পরিমাণ ৬,৯৬৩ কোটি টাকা৷ ওই গাড়িগুলি এখন কিংফিশার হাউসেই রাখা হয়েছে৷ ২৩ আগস্ট পর্যন্ত নিলামে অংশ নেওয়ার জন্য আবেদন করা যাবে৷ ২৯ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত গাড়িগুলির অবস্থা খতিয়ে দেখতে পারবেন আগ্রহী ক্রেতারা৷ এর আগে ১৫০ কোটি টাকা থেকে কমিয়ে ১৩৫ কোটি টাকায় কিংফিশার হাউস নিলামের চেষ্টা করা হলেও কোনও ক্রেতার তরফ থেকে সাড়া মেলেনি৷
সর্বশেষ খবর
-
কাজ সামলাতে যথেষ্ট দক্ষ! জনগণনায় শিক্ষকদের স্কুল ছুটি নয়, ইঙ্গিত শিক্ষামন্ত্রীর
-
আগুন থেকে বাঁচতে কেউ ঝাঁপ দিয়েছিলেন? তারাপীঠের ‘বিদেশিনী’তে অগ্নিকাণ্ডের পর পুকুরে তল্লাশি
-
আমেরিকা ‘বাঁচাতে’ ভরসা ভারত! জ্ঞানেশের ‘পরামর্শে’ মার্কিন মুলুকে ভারতীয় নিয়ম চালু ট্রাম্পের!
-
‘পুরনো সেই দিনের কথা’, মন ভালো নেই আলিয়ার! হঠাৎ কী হল রণবীর ঘরনির?
-
এখনও যায়নি ঔদ্ধত্য! বাইক রাখার প্রতিবাদ, বিজেপি সমর্থককে রড দিয়ে ‘মার’ তৃণমূল নেতার ছেলের