সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারত অধিকৃত কাশ্মীর নিয়ে পাকিস্তানের চিন্তার শেষ নেই৷ কাশ্মীর ইস্যুতে কাশ্মীরিদের স্বাধীনতার জন্য কত কথাই না খরচ করছে পাকিস্তানের তাবর নেতৃত্ব৷ কিন্তু পাক অধিকৃত কাশ্মীরে দেশ বিরোধিতা তুঙ্গে৷ সম্প্রতি পাক অধিকৃত কাশ্মীরে নির্বাচন প্রক্রিয়া চলছিল৷ আর এই ‘লোক দেখানো’ নির্বাচন প্রক্রিয়ার বিরোধিতায় কাশ্মীরের নিলম উপত্যকায় ব্যাপক উত্তেজনা সৃষ্টি হল শুক্রবার৷ তথাকথিত ‘স্বাধীন কাশ্মীরে’ এই নির্বাচন ঘিরে কার্যত রণক্ষেত্রে পরিণত হল৷
সাম্প্রতিক নির্বাচনে নওয়াজ শরিফের দল পাকিস্থান মুসলিম লিগ ৪১ টি আসনের মধ্যে ৩১ টি আসন পেয়েছে৷ কিন্তু তথাকথিত স্বাধীন কাশ্মীরে স্বাধীনতা আদৌ যে আসেনি তার বিরুদ্ধেই প্রতিবাদে নেমেছে সেখানকার বাসিন্দারা৷
জানা গিয়েছে, সেখানে এই নির্বাচন প্রক্রিয়ার বিরুদ্ধে সরব হয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে পাকিস্তানের পতাকা৷ পাশাপাশি নির্বাচনের পোস্টারেও কালি লেপে দেওয়া হয়েছে৷
সর্বশেষ খবর
-
INDIA জোট ছাড়ল স্ট্যালিনের ডিএমকে, মমতার বৈঠকের আগেই ভাঙন বিরোধী শিবিরে
-
সোনা বিক্রি জল্পনার মধ্যেই রেপো রেট নিয়ে বড়সড় সিদ্ধান্ত আরবিআইয়ের, কী হবে আমজনতার?
-
‘ধর্মের কল বাতাসে নড়ে’, স্বরূপ গ্রেপ্তার হতেই ‘বিশ্বাস ব্রাদার্স’ নিয়ে সরব ঋদ্ধি থেকে শ্রীলেখা
-
টিম ইন্ডিয়ায় ফিরলেন রুতুরাজ, কোহলির চোটে শিকে ছিঁড়ল পাতিদারেরও
-
সই কাণ্ডে এখনই স্বস্তি নয় অভিষেকের! হাই কোর্টে খারিজ দ্রুত শুনানির আবেদন