সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশে তৈরি হবে নতুন ৬টি আইআইটি৷ এই মর্মে মঙ্গলবার বিল পাশ হল লোকসভার বাদল অধিবেশনে৷ ইন্সটিটিউট অফ টেকনোলজি (আমেন্ডমেন্ট)বিল ২০১৬ অনুযায়ী, নতুন এই আইআইটি গুলি খোলা হবে পলাক্কড়, গোয়া, ধরওয়ার্দ ও ভিলাইয়ে৷ বিলে ধানবাদের ইন্ডিয়ান স্কুল অফ মাইনসকেও আইআইটির আওতায় আনার কথা বলা হয়েছে৷
বিল নিয়ে বলতে গিয়ে এদিন সংসদে কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রী প্রকাশ জাভরেকর বলেন, শিক্ষা প্রতিষ্ঠানগুলির উন্নয়নের জন্য হাই এডুকেশন ফিনানশিয়াল এজেন্সি (HEFC) গঠন করেছে সরকার৷ যা দেশের উচ্চ শিক্ষার মান খতিয়ে দেখবে৷
বর্ধিত ফি নিয়েও এদিন মুখ খোলেন জাভড়েকর৷ তিনি বলেন, সংখ্যালঘু, শারীরিক প্রতিবন্ধী ও দুঃস্থ ছাত্রদের আইআইটি ও এনআইটিতে ভর্তির ক্ষেত্রে ছাড় দেওয়া হবে৷ বার্ষিক ৯ লক্ষ টাকার কম যেই পরিবারের আয় সেই পরিবারের পড়ুয়াদের জিরো ইন্টারেস্টে লোনও দেওয়া হবে৷
আইআইটি কোচিং প্রসঙ্গে এদিন মানবসম্পদ উন্নয়নমন্ত্রী বলেন, সরকার অনলাইন আইআইটি-প্যাল প্রোগ্রাম চালু করেছে৷ যার মাধ্যমে আইআইটির প্রবেশিকা পরীক্ষার জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নিতে পারবেন পড়ুয়ারা৷ ছাত্রছাত্রীরা পাবে ফ্রি টিউটোরিয়াল, প্রি-টেস্ট, হোমওয়ার্কের সুযোগ৷
সর্বশেষ খবর
-
আঞ্চলিক মিষ্টির জিআই ট্যাগ নিয়ে তৎপর বঙ্গ বিজেপি! ‘মিষ্টি হাব’ তৈরিরও পরিকল্পনা শমীকদের
-
এবার সপ্তাহে ৬ দিনই শান্তিনিকেতনে ‘হেরিটেজ ওয়াক’, দ্রুত টিকিট মিলবে অনলাইনেও
-
লরি চাপা পড়ে মাইকেল ক্লার্কের গাড়ি! আইপিএল শেষে বিমানবন্দর যাওয়ার পথে দুর্ঘটনা
-
নিজের নিরাপত্তা দিতে চেয়েছিলেন মমতা! এবার এনআইয়ের হাতে গ্রেপ্তার ‘মাছ চোর’ শওকত
-
সমাজকে আদর্শের আয়না দেখায় ‘গোর্কির মা’, কেমন হল? পড়ুন রিভিউ