নিজস্ব সংবাদদাতা, তেহট্ট: প্রেমিকার হাত ধরার অপরাধে কিশোর প্রেমিককে বিষ খাইয়ে খুন করার অভিযোগ উঠল প্রেমিকার পরিবারের বিরুদ্ধে৷ নদিয়ার নাকাশিপাড়া থানা এলাকার যুগপুর দয়ালনগরের ঘটনা৷ মৃতের নাম টিটু দাস৷ বছর ষোলোর টিটুর বাড়ি বর্ধমান জেলার পূর্বস্থলী এলাকায় হলেও কাকার বাড়িতে থেকে পড়াশুনো করত৷ যুগপুর হাইস্কুলের দশম শ্রেণিতে পড়ত সে৷ স্থানীয় ও পুলিশ সূত্রে খবর, বেশ কিছুদিন আগে নবম শ্রেণির সুপ্রিয়ার সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে তার৷ চিঠি দেওয়া-নেওয়াও চলত৷
আচমকা খবর ছড়িয়ে যায় সুপ্রিয়ার হাত ধরতে দেখা গিয়েছে টিটুকে৷ সুপ্রিয়ার পরিবারের কানে খবর উঠতেই, শুক্রবার ফোন করে প্রেমিক টিটুকে ডেকে পাঠায় তারা৷ বাড়ির কাছে একটি আমবাগানে টিটুকে ব্যাপক মারধর করে বিষ খাইয়ে দেওয়া হয় বলেও অভিযোগ৷ টিটুকে আশঙ্কাজনক অবস্থায় বেথুয়াডহরি হাসপাতালে ভর্তি করা হয়৷ শনিবার ভোরে তার মৃত্যু হয়৷
শনিবারই দুপুরে টিটুর বাবা নাকাশিপাড়া থানায় প্রেমিকার বাবা, জেঠিমা-সহ পাঁচজনের নামে অভিযোগ করেছেন৷ অতিরিক্ত পুলিশ সুপার (গ্রামীণ) তন্ময় সরকার জানিয়েছেন, প্রেমিকার বাড়ির লোকজন ঘটনার পর থেকে পলাতক৷ তাদের খোঁজে তল্লাশি চলছে৷
সর্বশেষ খবর
-
আমেরিকা-ইরান সংঘাতে এবার অনমনীয় ‘বাহুবলী’র প্রবেশ! পেজেস্কিয়ানের বার্তায় চমক তেহরানের
-
এবার পানীয় জলের উৎসসন্ধানে ভারত-ফ্রান্স যৌথ মহাকাশ অভিযান, আকাশে উড়ে জল খুঁজবে ‘তৃষ্ণা’
-
বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে কিশোরীকে ‘অত্যাচার’! ধৃত ২ অভিযুক্ত
-
বাংলা দলে ডাক পোড়েলকে, ধর্ষণ মামলায় জামিনে থাকা ক্রিকেটারকে নিয়েই শুরু রনজির প্রস্তুতি
-
বিজেপির রক্তদান শিবিরে হামলা তৃণমূলের! দু’পক্ষের সংঘর্ষে উত্তপ্ত শিবপুর, থানায় বিক্ষোভ