স্টাফ রিপোর্টার: আজ ধর্মতলায় গান্ধীমূর্তির পাদদেশে তৃণমূল ছাত্র পরিষদের বার্ষিক সভা৷ প্রধান বক্তা মমতা বন্দ্যোপাধ্যায়৷ বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে ছাত্রদের সভায় আজ মুখ্যমন্ত্রী কী বলবেন, তা নিয়ে যথেষ্ট কৌতূহল তৈরি হয়েছে৷ ইতিমধ্যেই তিনি নতুন ছেলেমেয়েদের তুলে আনার জন্য দলীয় স্তরে বার্তা দিয়েছেন৷ আজকের সভায় বাছাই করা নতুন কিছু ছাত্রনেতা যাঁরা অবশ্যই মেধাবী তাঁদের মঞ্চে তুলে ধরা হতে পারে৷
নতুন ছেলেমেয়েদের একটি তালিকা করার দায়িত্বও পার্থ চট্টোপাধ্যায়কে দেওয়া হয়েছিল৷ জেলাভিত্তিক তথ্য নেওয়ার পর সেই তালিকা পার্থবাবু তৈরি করেছেন৷ এদিকে তৃণমূল সূত্রে খবর, শুধু দীপা নয়, রিও ওলিম্পিকের আরও দুই সেরা মুখ পি ভি সিন্ধু ও সাক্ষী মালিককে সংবর্ধনা দিতে চায় তারা৷ কলকাতায় আসার জন্য এই দুই তারকাকে অনুরোধও করা হয়েছে৷
দ্বিতীয়বার মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেওয়ার পর দলীয় স্তরে অত্যন্ত কঠোর মানসিকতা নিয়ে চলছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ কাউকেই রেয়াত করছেন না৷ এমনকী, শাখা সংগঠনগুলিও ঢেলে সাজানর কাজ চলছে৷ মমতা বুঝিয়ে দিয়েছেন, মানুষের প্রত্যাশা পূরণ করাই তাঁর লক্ষ্য৷ তার জন্য ডেডিকেটেড কর্মীদের তিনি সামনে আনতে চান৷ উজ্জ্বল ভাবমূর্তির নেতৃত্ব চান৷
আগামিদিনের কথা ভেবে তৈরি করতে চান একটি নতুন টিম৷ যারা রয়েছে ছাত্র সংগঠনের মধ্যেই৷ সেই প্রেক্ষিতে আজ গান্ধীমূর্তির পাদদেশ থেকে মুখ্যমন্ত্রীর বার্তার অপেক্ষায় গোটা দলই৷ বৃহস্পতিবার রাতেই শুধু উত্তরবঙ্গ থেকেই ৩০০ ছাত্রী এসেছে৷ পার্থবাবু, সুব্রত বক্সি, ছাত্র সভানেত্রী জয়া দত্ত প্রমুখ তাঁদের সঙ্গে দেখা করেন৷ পার্থবাবু বলে, বিশাল সমাবেশ হবে৷ নতুন নেতৃত্বই সমাবেশের নেতৃত্ব দেবে৷ সভা পরিচালনার মূল দায়িত্বে রয়েছেন যুব সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ যুব সমাবেশে সাফল্যের পর ছাত্র সমাবেশেও নেত্রী তাঁর প্রতি আস্থা রেখেছেন৷
সাধারণভাবে এই সমাবেশ হয় ২৮ আগস্ট এই কর্মসূচি৷ কিন্তু এবার সেই দিন রবিবার পড়েছে৷ কলেজ-বিশ্ববিদ্যালয়ের ছেলেমেয়েদের সমাবেশে আসার অসুবিধা হওয়ার কথা ভেবেই দু’দিন এগিয়ে এই কর্মসূচি নেওয়া হয়েছে৷
সর্বশেষ খবর
-
‘মাওবাদের মতোই এবার নেশামুক্ত হবে ভারত’, লক্ষ্য স্থির রেখে ‘ব্লুপ্রিন্ট’ সাজালেন অমিত শাহ
-
হাতে প্রেমিকার নামের ট্যাটু, আছে বিশেষ অর্থও! বলিসুন্দরীর সঙ্গে বিয়ের পিঁড়িতে বিশ্বজয়ী ক্রিকেটার?
-
গভীর রাতে ঘুমচোখেই ঘণ্টার পর ঘণ্টা ফোন খোঁচাচ্ছেন! ডুমস্ক্রলিং আসলে কী?
-
গেরুয়া রঙের অসম্মান বরদাস্ত নয়! ‘গৈরিক’ মাহাত্ম্য প্রচারে কলকাতায় মিছিল শুভেন্দুর
-
মদ্যপ অবস্থায় প্রেক্ষাগৃহে হইচই! ‘মির্জাপুর দ্য মুভি’ দেখতে গিয়ে ভয়ংকর অভিজ্ঞতা কনটেন্ট ক্রিয়েটরের