‘মির্জাপুর’ সিরিজের জনপ্রিয়তার কথা আজ আর আলাদা করে বলার অবকাশই রাখে না। প্রতিটি সিজন দর্শকমহলে ব্যাপক সাড়া ফেলেছিল। তাই সিনেমা নিয়েও দর্শকের প্রত্যাশাও ছিল একেবারে ঊর্ধমুখী। ৪ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেতেই ভিড় জমিয়েছে দর্শক। ‘মির্জাপুর দ্য মুভি’ দেখতে গিয়ে মহাবিপদে নয়ডার এক মহিলা কনটেন্ট ক্রিয়েটর অনামিকা।
সিমেরা দেখার পরিকল্পনা ভন্ডুল। প্রেক্ষাগৃহের ভিতর দর্শকের অশালীন আচরণে অগত্যা মাঝপথে বেরিয়ে আসতে বাধ্য হন নয়ডার সেই মহিলা কনটেন্ট ক্রিয়েটর। সিনেমাহলের ভিতর পরিস্থিতি এতটাই অস্বস্তিকর হয়ে উঠেছিল যে সিনেমা দেখা সম্ভব হয়নি। বেশ কয়েকজন দর্শক মদ্যপ অবস্থায় ছিলেন। ভিডিও পোস্ট করে অভিযোগ অনামিকার।
আরও পড়ুন:
বান্ধবীর সঙ্গে ‘মির্জাপুর দ্য মুভি’ দেখতে গিয়ে অপ্রীতিকর পরিস্থিতির মুখোমুখি হন নয়ডার কনটেন্ট ক্রিয়েটর। শনিবার শেয়ার করা একটি ভিডিওতে অনামিকা তাঁর খারাপ অভিজ্ঞতার কথা জানান। সিনেমাটি বেশ ভালোই উপভোগ করছিলেন কিন্তু, প্রেক্ষাগৃহের অস্বস্তিকর পরিবেশের কারণে বেরিয়ে আসার সিদ্ধান্ত নেন।
অনামিকা বলেন, “ছবিটা খারাপ বলে নয়, দর্শকদের আচরণ খুব খারাপ ছিল। তাই আমরা সিনেমা হল থেকে বেরিয়ে এসেছি। মানুষজন মদ খেয়ে এসেছে। এখন সবাই বাইরে বেরিয়ে এসে বিরক্ত হয়ে বলছে, ওই লোকগুলোকে বের করে দাও তারপর আমরা আবার ভিতরে যাব। আমরা জানতাম দর্শক খুব একটা ভালো হবে না কিন্তু এতটা খারাপ হবে সেটাও ভাবিনি। অথচ আমরা সিনেমাটা দেখে খুব মজা পাচ্ছিলাম।”

শনিবার সন্ধ্যায় শেয়ার করা আরেকটি ভিডিওতে অনামিকা জানান, হল কর্তৃপক্ষের প্রতিক্রিয়ায় তাঁরা সন্তুষ্ট না হওয়ায় শেষ পর্যন্ত বাড়ি ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেন। তাঁর দাবি, হলের কর্মীরা অন্য একটি অডিটোরিয়ামে বসার প্রস্তাব দিয়েছিলেন। কিন্তু যাঁরা সমস্যা তৈরি করছিলেন তাঁদের বের করে দেওয়া সম্ভব নয় বলেও জানানো হয়।
View this post on Instagram
আরও বলেন, “আমরা এখন বাড়ি চলে যাব, অনেক রাত হয়ে যাচ্ছে। ওঁরা বলছেন, অন্য একটি অডিটোরিয়ামে আমাদের বসিয়ে দেবেন। কারণ যাঁরা সমস্যা করছেন তাঁদের নাকি বের করা সম্ভব নয়। এটা কেমন কথা? ওঁরা আমাদের ১০০ নম্বরে ফোন করতে বলছেন। আমরা কেন ফোন করব? হল কর্তৃপক্ষেরই তো সেটা করার কথা। পুরো মুডটাই খারাপ হয়ে গেল।”
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
মেয়ে-জন্ম এক সামাজিক নির্মাণ! যে ভাষায় কথা বলি সেখানেও লুকিয়ে লিঙ্গবৈষম্যের শিকড়
-
বলিউডে ‘কন্ট্রোভার্সি ক্যুইন’, পাকিস্তানে ‘ঈশ্বর’ রাখি সাওয়ান্ত! নিষিদ্ধ ফতোয়া উড়িয়ে কী এমন করলেন?
-
যুদ্ধে পুড়ছে ইউক্রেন, হরমুজে হাহাকার, ট্রাম্পের ভ্রূ কুঁচকে দিল্লির দরবারে পুতিন-পেজেস্কিয়ান
-
দিল্লিতে শুরু মোদি-পুতিন বৈঠক, ব্রিকস বিন্যাসে মার্কিন ভ্রূকুটি ফুৎকারে ওড়াল ‘ধুরন্ধর’ ভারত
-
১৩ মাসের ব্যবধানে ফের হাসপাতালে সৌরভের মা, এখন কেমন আছেন নিরূপা গঙ্গোপাধ্যায়?