‘হিরো নম্বর ওয়ান’ গোবিন্দা হাঁটুর বয়সি তরুণী কোমল রানি স্বর্ণকারের সঙ্গে সংসার করার স্বপ্ন দেখছেন! বিয়ের পরিকল্পনার আঁচ পেতেই তড়িঘড়ি বিবাহবিচ্ছেদ মামলা প্রত্যাহার করে নেন সুনীতা আহুজা। তারকা দম্পতি গোবিন্দা-সুনীতার দাম্পত্যের কেচ্ছা কেলেঙ্কারি টক অফ দ্য টাউন, তা বলার অপেক্ষাই রাখে না। স্বামীর বিরুদ্ধে লাগাতার পরকীয়ার অভিযোগে গোবিন্দাও সুনীতাকে মিথ্যাচার বন্ধ করার হুঁশিয়ারিও দিয়েছেন। সম্প্রতি জন্মাষ্টমী উপলক্ষে ‘যুব শক্তি দহি হান্ডি’র অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সেখানেও সুনীতার নাম না করেই বর্তমান পরিস্থিতির জন্য ভক্তদের সমর্থন দাবি করেছেন গোবিন্দা।
সাম্প্রতিক সময়ে বিতর্কে জর্জরিত অভিনেতা কোনও অভিযোগের জবাবও দেননি। তবে গোবিন্দার হেঁয়ালি, “আকাশের ঠিকানায় সব লেখা আছে।” যার অর্ন্তনিহিত অর্থ, ভগবান সব দেখছেন। সেই অনুষ্ঠানেই ভক্তদের সমর্থন দাবি করেছেন গোবিন্দা। সিনেমায় ফেরার প্রস্তুতি নিচ্ছেন সে কথাও বলেন। আসন্ন ছবির তালিকায় রয়েছে ‘রূপা’ ও ‘দুনিয়াদারি’। অনুষ্ঠানে দহি হান্ডির ঐতিহ্য নিয়ে যেমন বক্তব্য রাখেন তেমনই ব্যক্তিগতজীবন নিয়েও রসিকতার ছলেই অনেক কিছু বলে দিলেন গোবিন্দা।
আরও পড়ুন:
কিছুটা হেঁয়ালি করে বলেন, “অনেক কথা আকাশের ঠিকানায় লেখা আছে। প্রার্থনা করি, সেগুলো যেন দিনের আলোর মতো পরিস্কার হয়ে যায়। আর গোবিন্দা যেন সকলকে সেই স্বচ্ছতা দেখাতে পারে।” এরপর যোগ করেন, “আপনাদের সহযোগিতা কাম্য। পাশে থাকা চাই।” বক্তব্যের শেষ পর্যায়ে অভিনেতার সংযোজন, “গোবিন্দা যেন এগিয়ে যেতে পারে, সেই প্রার্থনা করুন।”

বিগত দিনগুলিতে গোবিন্দার বিরুদ্ধে কম বিষোদ্গার করেননি সুনীতা। তবে সাম্প্রতিক সময়ে গোবিন্দা-সুনীতা আহুজার দাম্পত্য-জটিলতায় ফের নয়া মোড়। রাখি সাওয়ন্তের সঙ্গে কথোপকথনের সময় সুনীতা দাবি করেন, গোবিন্দা ও রানি ইতিমধ্যেই বিয়ের পরিকল্পনা করে ফেলেছেন। রানির জন্য তিনি একটি অদ্ভুত ডাকনামও ব্যবহার করেন, ‘চিকেন টিক্কা’।
View this post on Instagram
আরও এক বিস্ফোরক দাবি সুনীতা আহুজার। তাঁর কথায়, “দেখো, রাখি, আমি পাঁচ-ছয় বছর চুপ ছিলাম। এখন ওকে আমার জায়গা দেবে? হোটেলগুলো থেকে ফোন আসছে। একজন স্ত্রী হিসেবে আমার কেমন লাগছে?”
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
‘সুপার সুখোই’ থেকে অত্যাধুনিক পন্টসার মিসাইল! আজই মোদি-পুতিন বৈঠকে চূড়ান্ত হবে অস্ত্রচুক্তি?
-
শেষে ট্রান্সফর্মার উদ্বোধন রাহুল গান্ধীর! প্রচারের বহর দেখে নেটিজেনদের খোঁচা, ‘যেন দেশোদ্ধার করলেন’
-
‘১০ হাজার রান করেও বাদ পড়েছিলাম’, শামিকে উৎসাহ দিতে নিজের উদাহরণ টানলেন সৌরভ
-
চোখে-মুখে উদ্বেগ, হয়নি ঘুম! সকালে ভবানী ভবনে চা-বিস্কুট খেয়ে মেদিনীপুরে অভিষেকের আপ্ত সহায়ক সুমিত
-
বাবা-মায়ের চাপে বিজ্ঞান, পছন্দ সাহিত্য, ফি বছর কাউন্সেলরের দ্বারস্থ যাদবপুরের ৩০০ পড়ুয়া