সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যুবকের ক্ষতবিক্ষত মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল হাওড়ায়৷ বুধবার সকালে ঘটনাটি ঘটে হাওড়ার বিজয়ানন্দ পার্কে৷ এদিন সকালে প্রাতঃভ্রমণকারীরা দেহটি পড়ে থাকতে দেখে খবর দেয় ব্যাঁটরা থানায়৷ পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়৷
প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, পাথর দিয়ে মাথা থেঁতলে খুন করা হয়েছে যুবককে৷ মৃতদেহের পাশ থেকে রক্তমাখা পাথরও উদ্ধার করা হয়েছে৷ বুকের ওপর রাখা ছিল ইট৷ অনেকেই খুনের এই ধরণে নয়ের দশকের স্টোনম্যানের সাদৃশ্য খুঁজে পাচ্ছেন৷ সেই সময় বড়বাজার এলাকায় এভাবেই স্টোনম্যানের শিকার হন বেশ কয়েকজন ফুটপাথবাসী৷ সেই স্মৃতিই যেন ফের উসকে দিল বুধবারের এই খুনের ঘটনা৷
সর্বশেষ খবর
-
শহিদ দিবসে কর্মীদের জন্য ডিম-ভাতের আয়োজন ঋত শিবিরের! থাকবেন ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে
-
‘মূল্য চোকাতে হবে’, মধ্যপ্রাচ্যে মার্কিন জওয়ানদের মৃত্যুতে ইরানকে হুমকি ট্রাম্পের
-
সিকিমে ভয়াবহ ভূমিধসে অবরুদ্ধ নির্মীয়মাণ টানেল, উদ্ধার ১৬ শ্রমিক
-
ইউক্রেনের বন্দরে জাহাজে ভয়াবহ হামলা! মৃত ৪ ভারতীয়, কড়া নিন্দা নয়াদিল্লির
-
প্রতিশ্রুতি মতো ৫০০ টাকা করে বাড়ল বার্ধক্য, বিধবা ও প্রতিবন্ধী ভাতা, আগস্ট থেকেই কার্যকর