স্টাফ রিপোর্টার: বম্বে হাই কোর্টে বদলি হয়ে যাচ্ছেন কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি ড. মঞ্জুলা চেল্লুর৷ গত ২০১৪ সালের ৫ আগস্ট তিনি কলকাতা হাই কোর্টে প্রধান বিচারপতির দায়িত্ব নেন৷ অন্যদিকে, কলকাতায় অস্থায়ী প্রধান বিচারপতির দায়িত্ব সামলাবেন বিচারপতি গিরিশচন্দ্র গুপ্ত৷ ২০০০ সাল থেকে তিনি কলকাতা হাই কোর্টে রয়েছেন৷ এই মুহূর্তে কলকাতা হাই কোর্টের প্রবীণ বিচারপতি গিরিশচন্দ্র গুপ্ত৷
কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি থাকাকালীন চিট ফান্ড, রাজ্যের পরিষদীয় সচিব-সহ একাধিক ঘটনায় গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছেন ড. মঞ্জুলা চেল্লুর৷ তিনি পরিষদীয় সচিব পদ অসাংবিধানিক বলে মন্তব্য করে বাতিল করার নির্দেশ দিয়েছিলেন৷ এমপিএস-সহ অন্যান্য চিট ফান্ডের বিষয় একটি কমিটি গড়ে তুলেছিলেন মঞ্জুলা চেল্লুর৷ সেই কমিটি বিষয়টি নিয়ে তদন্ত করবে৷
সর্বশেষ খবর
-
বাইকে ফুল ট্যাঙ্ক পেট্রল ভরেও টাকা দিতে অস্বীকার! মারধর, তোলাবাজির চেষ্টা করে গ্রেপ্তার ২ তৃণমূল নেতা
-
বাংলাদেশ থেকে ঋতব্রতকে লাগাতার প্রাণনাশের হুমকি! নেপথ্যে জঙ্গিযোগ?
-
‘মিষ্টির দোকানে থেকেও চেখে দেখব না?’, পরকীয়ার সমর্থনে বেফাঁস গোবিন্দা!
-
ওয়ানডে বিশ্বকাপের ১৮ মাস আগেই বঞ্চনার শিকার! জয় শাহদের বিরুদ্ধে ‘বিদ্রোহ’ দুই দেশের বোর্ডের
-
ছেলে কোলে মঞ্চে বিতর্কে জর্জরিত নোবেল, গাইলেন ‘বাবা কতদিন…’, ‘মতি ফিরল?’ খোঁচা নেটপাড়ার