সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কাজের জন্য এমনিতেই সুনাম রয়েছে তাঁর৷ দেশের প্রতিরক্ষার দায়িত্বে যবে থেকে এসেছেন, সাফল্যের নতুন নতুন পালক যুক্ত হচ্ছে তাঁর মুকুটে৷ ক’দিন আগেই সুদানের গৃহযুদ্ধে আটকে পড়া ভারতীয়দের উদ্ধার করে এনেছেন৷ এবারে প্রাক্তন নেভি অফিসারের টুইট আবেদনে সাড়া দিয়ে, তাঁর অসুস্থ কন্যাকে দিল্লি আনার বন্দোবস্ত করে দিলেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী মনোহর পারিক্কর৷
সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, পিএমও ও প্রতিরক্ষামন্ত্রী মনোহর পারিক্করকে টুইট করেছিলেন প্রাক্তন নেভি অফিসার রবিকান্ত সোনি৷ জানিয়েছিলেন, ২০ বছর দেশের জন্য সেবা করেছেন তিনি৷ আজ তাঁর কন্যা ভিলাইয়ের আইসিইউতে মৃত্যুর সঙ্গে লড়াই করছে৷ কারণ, হাসপাতালের পর্যাপ্ত পরিষেবা নেই৷
(1/9) Dear @narendramodi @PMOIndia @manoharparrikar Sirs, as a retired Naval Officer, having given over 20 years of my life to the
— Ravi Kant Soni (@ravi2898) July 25, 2016
(2/9) Indian Navy and presently serving as District Soldier Welfare Officer, I had requested MoD for air evacuation of my critically
— Ravi Kant Soni (@ravi2898) July 25, 2016
রবিকান্তের টুইটের ঘন্টা কয়েকের মধ্যেই প্রতিরক্ষা মন্ত্রকের তরফে জানানো হয়, প্রাক্তন নেভি অফিসারের অসুস্থ কন্যার এয়ারলিফটের জন্য অনুমোদন দিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী মনোহর পারিক্কর৷ ছত্তিশগড় থেকে হেলিকপ্টারে দিল্লির আর্মি রিসার্চ অ্যান্ড হাসপাতালে আনা হবে তাঁকে৷
RM @manoharparrikar approves airlifting of critically ill daughter of ex-naval officer @ravi2898; RM also spoke to patient’s brother.
— DPR (@SpokespersonMoD) July 25, 2016
প্রতিরক্ষা মন্ত্রকের এই তৎপরতায় টুইট করে ধন্যবাদ জানিয়েছেন রবিকান্ত৷ ধন্যবাদ জানাতে ভোলেননি মনোহর পারিক্করকেও৷
সর্বশেষ খবর
-
INDIA জোট ছাড়ল স্ট্যালিনের ডিএমকে, মমতার বৈঠকের আগেই ভাঙন বিরোধী শিবিরে
-
সোনা বিক্রি জল্পনার মধ্যেই রেপো রেট নিয়ে বড়সড় সিদ্ধান্ত আরবিআইয়ের, কী হবে আমজনতার?
-
‘ধর্মের কল বাতাসে নড়ে’, স্বরূপ গ্রেপ্তার হতেই ‘বিশ্বাস ব্রাদার্স’ নিয়ে সরব ঋদ্ধি থেকে শ্রীলেখা
-
টিম ইন্ডিয়ায় ফিরলেন রুতুরাজ, কোহলির চোটে শিকে ছিঁড়ল পাতিদারেরও
-
সই কাণ্ডে এখনই স্বস্তি নয় অভিষেকের! হাই কোর্টে খারিজ দ্রুত শুনানির আবেদন