স্টাফ রিপোর্টার, শিলিগুড়ি: ফের ধসে মৃত্যু পাহাড়ে৷ একইসঙ্গে ধসের জেরে পাহাড় থেকে মাটি-পাথর আছড়ে পড়ে বন্ধ রাস্তা৷ সিকিমের লাইফ লাইন দশ নম্বর জাতীয় সড়কের একাধিক জায়গায় ধস নামায় বিপর্যস্ত শিলিগুড়ি থেকে গ্যাংটকের যোগাযোগ৷ দুর্ভোগে নিত্যযাত্রী থেকে পর্যটকরা৷ রবিবার রাতে পোখরিয়াবংয়ের কাছে সামরিপানি এলাকায় একটি বড়সড় ধস নামে৷ ওই ধসের জেরে পুরোপুরি ক্ষতিগ্রস্ত দু’টি বাড়ি৷ ঘর চাপা পড়ে মৃত্যু হয়েছে ইন্দিরা রাই নামে এক মহিলার৷ গুরুতর জখম হয়েছেন আরও দু’জন৷ তাঁদের দার্জিলিং সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন দার্জিলিংয়ের জেলাশাসক অনুরাগ শ্রীবাস্তব৷ রবিবার রাতে পাহাড়ে ভারী বৃষ্টির জেরেই ধস নামে৷ দশ নম্বর জাতীয় সড়কের একাধিক জায়গায় ধস নামলেও সবচেয়ে বড় ধস নামে ২৭ ও ২৯ মাইলের মাঝে লিকুভিরে৷ আজ, সোমবার সকাল থেকে ধস সরানোর কাজ শুরু করেছে পূর্ত দফতর৷ কিন্তু বিকেলের আগে রাস্তা খোলার সম্ভাবনা নেই বলেই প্রশাসন সূত্রের খবর৷ পর্যটকদের গাড়িগুলিকে ঘুরপথে পাঠানো হচ্ছে৷
সর্বশেষ খবর
-
রাজ্যপালের দিকে পিছন ঘুরে দাঁড়ানোর ‘শাস্তি’! ৪ বছর ধরে কুচকাওয়াজে ব্রাত্য মাউন্টেড পুলিশের ঘোড়া
-
সাহগেল হোসেনের ফ্ল্যাটে উদ্ধার সোনা, বিপুল সম্পত্তির নথি! আটক অনুব্রতর প্রাক্তন দেহরক্ষী
-
স্বাধীনতা দিবসের রাতে নদিয়ায় জোড়া খুন! গুলিতে ঝাঁঝরা কংগ্রেস নেতা এবং তাঁর ছেলে
-
অন্ধপ্রদেশ থেকে ২০০ আইফোন চুরি! বাংলাদেশে পাচারের আগেই ফরাক্কায় ধৃত চার কীর্তিমান
-
‘ডিম থেরাপি’ নিয়ে প্রথমবার মুখ খুলল এবিভিপি, উপাসনার উপর হামলা নিয়ে কী বক্তব্য?