সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একটি নিরীহ সারমেয়কে ছাদ থেকে ফেলে দেওয়ার ঘটনা চমকে দিয়েছিল গোটা দেশকে৷ চেন্নাইয়ে মেডিক্যালের ফাইনাল ইয়ারের ছাত্র একটি সারমেয়কে ছাদ থেকে ফেলে দেয়৷ গোটা ঘটনাটি তার সামনে দাঁড়িয়েই ভিডিও রেকর্ডিং করছিল তার এক বন্ধু৷ এরপর গোটা রেকর্ডিং আপলোড হয়ে যায় সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে৷ তাদের কাণ্ড কারখানা দেখে মনে হচ্ছিল গোটা ঘটনাটি যেন খুবই মজার!

কিন্তু এই ভিডিও ভাইরাল হতেই দেশজুড়ে বিতর্কের ঝড় ওঠে৷ মানুষের এমন হিংস্র ব্যবহারে অবাক বাকরুদ্ধ হয়ে গিয়েছিল গোটা দেশ৷ কিন্তু এই ঘটনার প্রতিবাদের এবং ওই দুই ছাত্রের শাস্তির দাবিতে তাদের বিরুদ্ধে এফআইআর করেন অ্যানিম্যাল ওয়েলফেয়ারের সদস্যরা।
মেডিক্যালের ছাত্র গৌতম সুদর্শন এবং তার বন্ধুর বিরুদ্ধে এই এফআইআর দায়ের করা হয়৷
কিন্তু পশু হত্যা এবং পশুর উপর অত্যাচার বোধহয় এখনও ভারতে তেমন দণ্ডনীয় অপরাধ নয়৷ আর তাই গ্রেফতার হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই কেবল ১০ টাকা জামিনে মুক্তি পেল দুই ছাত্র৷ তাদের এমন প্রায় বিনা শর্তে ছেড়ে দেওয়ার ঘটনায় দেশের আইন ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে বিভিন্ন মহলে৷
সর্বশেষ খবর
-
আঞ্চলিক মিষ্টির জিআই ট্যাগ নিয়ে তৎপর বঙ্গ বিজেপি! ‘মিষ্টি হাব’ তৈরিরও পরিকল্পনা শমীকদের
-
এবার সপ্তাহে ৬ দিনই শান্তিনিকেতনে ‘হেরিটেজ ওয়াক’, দ্রুত টিকিট মিলবে অনলাইনেও
-
লরি চাপা পড়ে মাইকেল ক্লার্কের গাড়ি! আইপিএল শেষে বিমানবন্দর যাওয়ার পথে দুর্ঘটনা
-
নিজের নিরাপত্তা দিতে চেয়েছিলেন মমতা! এবার এনআইয়ের হাতে গ্রেপ্তার ‘মাছ চোর’ শওকত
-
সমাজকে আদর্শের আয়না দেখায় ‘গোর্কির মা’, কেমন হল? পড়ুন রিভিউ