স্টাফ রিপোর্টার: মানসিক ভারসাম্যহীন মহিলাকে গণধর্ষণের অভিযোগ৷ বিবস্ত্র অবস্থায় একটি ক্রেনের ভিতর থেকে উদ্ধার হয় মহিলা দেহ৷ ঘটনাটি ঘটেছে চিৎপুর থানা এলাকার পাইকপাড়ার চুনিবাবু বাজার এলাকায়৷ এলাকায় বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা৷ ঘটনাস্থলে এলে পুলিশের সঙ্গে বচসা ও ধাক্কাধাক্কিও হয় তাদের৷ আক্রান্ত মহিলাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে৷
বৃহস্পতিবার সকালে চুনিবাবু বাজার এলাকায় একটি ক্রেনের মধ্যে থেকে গোঙানির আওয়াজ শুনতে পান স্থানীয় বাসিন্দারা৷ বিবস্ত্র অবস্থায় ওই মহিলাকে ক্রেনের মধ্যে পড়ে থাকতে দেখেন স্থানীয়রা৷ এলাকার মহিলারা এসে প্রথমে তাঁকে উদ্ধার করেন৷ এলাকার কয়েকজন বসিন্দার দাবি, এদিন সকাল সাতটা নাগাদ কয়েকজন বহিরাগত যুবক ওই মহিলাকে ক্রেনে তুলে তাঁর উপর নির্যাতন চালায়৷ স্থানীয়দের অভিযোগ, গণধর্ষণ করা হয়েছে তাঁকে৷ এর পরই ক্ষোভে ফেটে পড়েন এলাকাবাসী৷
খবর পেয়ে ঘটনাস্থলে আসে চিৎপুর থানার পুলিশ৷ পুলিশকে দেখে উত্তেজনার পারদ আরও চড়ে যায়৷ তাঁদের অভিযোগ, পুলিশি নিষ্ক্রিয়তার তার কারণেই এই ঘটনা ঘটেছে৷ এলাকায় পুলিশের টহলদারি নেই৷ নির্যাতিতাকে পুলিশ উদ্ধার করতে এলে তাঁদের ঘিরে বিক্ষোভ দেখান স্থানীয়রা৷ পুলিশের সঙ্গে বচসা বেধে যায় স্থানীয়দের৷ দুই পক্ষের মধ্যে ধাক্কাধাক্কিও হয়৷ পরে বিশাল পুলিশবাহিনী এসে পরিস্থিতি সামাল দেয়৷ আক্রান্ত মহিলাকে পুলিশ উদ্ধার করে আর জি কর হাসপাতালে ভর্তি করে৷ এদিন সকালেই চিৎপুর থানায় যান ডি সি নর্থ শুভঙ্কর সিংহ৷ এলাকার মানুষদের জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ৷
সর্বশেষ খবর
-
৭০০ টাকা ধার শোধ করেনি ভাই, দিল্লিতে বচসার মাঝে দাদাকে কুপিয়ে খুন!
-
ভানুয়াতু দ্বীপে লুকিয়ে ‘অভিষেক ঘনিষ্ঠ’ বিনয় মিশ্র, গ্রেপ্তারি পরোয়ানা চেয়ে আদালতে সিবিআই
-
জলের তোড়ে কুটোর মতো ভেসে গেল লোহার সেতু! হাড়হিম দৃশ্যের সাক্ষী উত্তরাখণ্ড, ভিডিও ভাইরাল
-
বাইকে ফুল ট্যাঙ্ক পেট্রল ভরেও টাকা দিতে অস্বীকার! মারধর, তোলাবাজির চেষ্টা করে গ্রেপ্তার ২ তৃণমূল নেতা
-
‘ব্লগার অভিজিৎ রায়ের মতো হবে’, বাংলাদেশ থেকে ঋতব্রতকে লাগাতার প্রাণনাশের হুমকি! নেপথ্যে জঙ্গিযোগ?