সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সিনেমায় সুযোগ পাইয়ে দেওয়ার নামে নানা আপত্তিকর ছবি তোলা৷ পরে সেই ছবি দেখিয়েই ব্ল্যাকমেল, এমনকী একাধিকবার ধর্ষণও৷ এক মডেলের তোলা এ অভিযোগের ভিত্তিতেই গ্রেফতার করা হল হল অনিকেত দাঁ নামে টালিগঞ্জের এক চিত্রগ্রাহককে৷
তরুণীর অভিযোগ, টলিপাড়ায় কাজের সুযোগ করিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েই তাঁর সঙ্গে সম্পর্ক গড়ে তোলেন অভিযুক্ত যুবক৷ এরপরই তাঁর বিভিন্ন রকম ছবি তোলেন তিনি৷ কিন্তু কাজ তো দূরের কথা, বরং সেই আপত্তিকর ছবি দেখিয়ে চলতে থাকে ক্রমাগত ব্ল্যাকমেল৷ ছবি প্রকাশ করে দেওয়ার হুমকি দিয়ে তরুণীকে বাড়িতে ডেকে আনে ওই চিত্রগ্রাহক৷ সেখানেই তাঁকে একাধিকবার ধর্ষণও করা হয়েছে বলে অভিযোগ তুলেছেন তরুণী মডেল৷ বাধা দিতে গেলে তাঁকে মারধর করা হয় বলেও জানান তিনি৷ শুক্রবার রিজেন্ট পার্ক থানায় ওই তরুণী ধর্ষণ, প্রতারণার অভিযোগ দায়ের করলে গ্রেফতার করা হয় অভিযুক্ত চিত্রগ্রাহককে৷ এদিনের ঘটনায় টালিগঞ্জের সিনেমা পাড়ার আনাচে কানাচেও কাস্টিং কাউচের ছবিই স্পষ্ট হল৷
সর্বশেষ খবর
-
স্বাধীনতার ৭৯ বছরেও মেলেনি বিদ্যুৎ, বিধায়কের উদ্যোগে অবশেষে বৃদ্ধ দম্পতির ঘরে জ্বলল আলো
-
বদলে গেল সিএফএল চ্যাম্পিয়নশিপ রাউন্ডে মোহনবাগান ও ইস্টবেঙ্গল ম্যাচের সূচি, কেন?
-
‘বিফ খেয়েছি’ বলেই বিতর্কে বিশ্বজিৎ, মৌন টলিউডকে ‘ভাড়াটে পারফর্মার’ কটাক্ষ সুরজিতের
-
‘মাধ্যম’ বিজেপি বিধায়করা, ফোনে বেকার ছেলেমেয়েদের ‘বায়োডাটা’ চাইছেন প্রতারকরা, তারপর…
-
নন্দীগ্রামে মমতা দাঁড়ালে প্রার্থী না দেওয়ার সিদ্ধান্ত! প্রাক্তন মুখ্যমন্ত্রীকে ‘গুগলি’ ঋতব্রতদের