সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাকিস্তানি মডেল কান্দিল বালোচের মৃত্যু ঘিরে একদিকে যখন বিতর্কের পারদ চড়ছে, তখনই অনার কিলিং-এর ঘটনা ঘটল ভারতেও৷ নিজের ও পরিবারের সম্মানের কথা ভেবে কান্দিলকে যেমন গলা টিপে হত্যা করেছিল তাঁর ভাই, ঠিক একইভাবে ভারতেও শ্বাসরোধ করে ১৯ বছরের মেয়েকে হত্যা করল মা৷
ঘটনা নাগপুরের৷ ৪৫ বছরের মুক্তাবাঈ জানতে পারে তার কুমারী মেয়ে অন্তঃসত্ত্বা৷ পরিবারের সম্মানের কথা ভেবে মেয়েকে গর্ভপাতের পরামর্শ দিয়েছিল, কিন্তু মেয়ে কিছুতেই রাজি হয়নি৷ ফলে পরিবারের সম্মান নিয়ে রীতিমতো চিন্তিত হয়ে পড়েছিল মুক্তা৷ প্রতিবেশীদের কাছে মেয়ের অন্তঃসত্ত্বা হয়ে পড়ার খবর যাতে না পৌঁছায়, তা নিশ্চিত করতেই পরিবারের বাকি সদস্যদের সঙ্গে মিলে মেয়েকে খুন করার পরিকল্পনা করেছিল সে৷ দুদিন আগে ওই তরুণীর গলায় ওড়নার ফাঁস দিয়ে শ্বাসরোধ করে তাকে হত্যা করা হয়৷ পরে দেহ লোপাটেরও চেষ্টা করা হয়৷ কিন্তু শেষ মুহূর্তে পুলিশের হাতে ধরা পড়ে যায় গোটা পরিবার৷
প্রথমে নিজের দোষ স্বীকার না করতে চাইলেও পুলিশের জেরায় ভেঙে পড়ে মুক্তাবাঈ৷ স্বীকার করে নেই পরিবারের সম্মান রক্ষার্থেই মেয়েকে খুন করা হয়েছে৷ শনিবার পুলিশ তাকে গ্রেফতার করে৷ তার বিরুদ্ধে ৩০২ ধারায় মামলা রুজু করা হয়েছে৷
সর্বশেষ খবর
-
শহিদ দিবসে কর্মীদের জন্য ডিম-ভাতের আয়োজন ঋত শিবিরের! থাকবেন ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে
-
‘মূল্য চোকাতে হবে’, মধ্যপ্রাচ্যে মার্কিন জওয়ানদের মৃত্যুতে ইরানকে হুমকি ট্রাম্পের
-
সিকিমে ভয়াবহ ভূমিধসে অবরুদ্ধ নির্মীয়মাণ টানেল, উদ্ধার ১৬ শ্রমিক
-
ইউক্রেনের বন্দরে জাহাজে ভয়াবহ হামলা! মৃত ৪ ভারতীয়, কড়া নিন্দা নয়াদিল্লির
-
প্রতিশ্রুতি মতো ৫০০ টাকা করে বাড়ল বার্ধক্য, বিধবা ও প্রতিবন্ধী ভাতা, আগস্ট থেকেই কার্যকর