সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নিরামিষাশি৷ তাই জেট এয়ারওয়েজের ব্রেকফাস্ট প্ল্যাটারে পরোটা, চানা, ফল অর্ডার দিয়েছিলেন মুম্বইয়ের বছর ৩৫-এর ব্যবসায়ী বিরজু সাল্লা৷ ভাবতেও পারেননি অভিজাত ফ্লাইটের খাবারের সঙ্গে ফ্রি চলে আসবে আস্ত একটি আরশোলা৷ তাও আবার বিজনেস ক্লাসের খাবারে৷
মঙ্গলবার সকালে ব্যবসার কাজেই মুম্বই থেকে রাজকোট যাচ্ছিলেন বিরজু৷ সকালের ফ্লাইটেই এই বিপত্তি৷ নিরামিশাষি বিরজু খাবারে আরশোলা দেখেই অসুস্থ হয়ে পড়েন৷ তাঁর অভিযোগ, তাঁকে অসুস্থ হতে দেখেও জেটকর্মীরা চিকিৎসকের সাহায্য দেওয়ার বদলে কেবল ক্ষমা চেয়ে যেতে থাকেন এবং খাবার পাল্টে দেওয়ার কথা বলতে থাকেন৷ শেষ পর্যন্ত তাঁকে রাজকোট পৌঁছে মুম্বইতে নিজের পারিবারিক ডাক্তারকে ফোন করে ওষুধ খেতে হয়৷
এদিকে জেট এয়ারওয়েজ কর্তৃপক্ষের তরফে বিবৃতি জারি করে বলা হয়েছে, বিষয়টি নিয়ে তদন্ত করা হবে৷ তবে, খাবারে আরশোলা পাওয়ার ঘটনা স্বীকার করে নিলেও বিমান কর্তৃপক্ষের দাবি, বিমানকর্মীরা যাত্রীর কাছ থেকে কোনও অসুস্থতার অভিযোগ পাননি৷ বিষয়টি খাদ্য সুরক্ষা ও মানোন্নয়ন দফতরের নজরে আনবেন বলে জানিয়েছেন বিরজু৷
সর্বশেষ খবর
-
বদলে যাবে সোদপুর ও খড়দহ স্টেশনের নাম! রেলমন্ত্রকে প্রস্তাব মন্ত্রী কল্যাণ চক্রবর্তীর
-
অধিনায়কত্ব খোয়াচ্ছেন সূর্যকুমার, ভারতের নতুন টি-২০ অধিনায়ক শ্রেয়স আইয়ার!
-
এই ৬ আন্তর্জাতিক গন্তব্যে স্থগিত ইন্ডিগোর বিমান পরিষেবা! বড় সিদ্ধান্ত দেশের বৃহত্তম উড়ান সংস্থার
-
প্রয়াত ‘সংবাদ প্রতিদিন’-এর প্রতিষ্ঠাতা প্রধান কার্যনির্বাহী কর্তা নারায়ণ বসু
-
শ্লীলতাহানি, তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার স্বরূপ বিশ্বাস, ডিম হাতে থানা ঘেরাও ক্রুদ্ধ জনতার