সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ট্রেন থেকে দুধের শিশুকে ছুড়ে ফেলে দিল বাবা! কোনও সিনেমার প্লট নয়৷ বাস্তবেই ঘটল এমন নৃশংসতার ঘটনা৷ মুম্বইয়ে দুই বছরের শিশুকে চলন্ত ট্রেন থেকে ফেলে দিল বাবা৷ এই ঘটনায় কাইফ খান নামে ওই শিশুটির মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে পুলিশ সূত্রে৷
শিশুটির বাবা কাদির খানই খোদ পরিবারের লোকজনকে ফোন করে জানায় সে তার ছেলেকে ট্রেন থেকে ছুড়ে ফেলে দিয়েছে৷ এরপর থেকেই ফেরার সে৷ তার খোঁজে তল্লাশি চালাচ্ছে মুম্বই পুলিশ৷
প্রসঙ্গত, এক সপ্তাহ আগে কাদির তার পরিবারের সঙ্গে মুম্বইয়ের চৌকি মহল্লায় আত্মীয়ের বাড়িতে বেড়াতে আসে৷ কাইফ ছাড়াও কাদির ও তার স্ত্রী সামিনার পাঁচটি কন্যাসন্তান রয়েছে৷
মঙ্গলবার দুপুরে আত্মীয়দের সঙ্গে সামিনা কথাবার্তায় ব্যস্ত ছিলেন৷ তিনি মনে করেছিলেন ছোট্ট কাইফ তার দিদিদের সঙ্গে বাইরে খেলছে৷ কিন্তু বিকেলের দিকে তিনি জানতে পারেন তাঁর ছেলে নিখোঁজ৷ পরিবারের সবচেয়ে ছোট সন্তান কাইফের খোঁজে সন্ধান শুরু করে তাঁর পরিবার৷ ঘটনার কথা জানাতে সামিনা স্বামী কাদিরকে ফোন করেন৷ কিন্তু কাদিরের ফোন বন্ধ ছিল| স্বামীর সঙ্গে যোগাযোগ করতে না পেরে সামিনা তাঁর পরিবারের লোকজনের সঙ্গে থানায় গিয়ে নিখোঁজ ডায়েরি করেন৷
এর কিছুক্ষণ পরই কাদির ফোন করে তার স্ত্রীকে জানায়, সে বাইকুল্লার কাছে চলন্ত ট্রেন থেকে ছেলেকে ফেলে দিয়েছে৷ এরপরই সামিনার পরিবার পুলিশকে ঘটনাটি জানায়৷ জিআরপি শিশুটির দেহ উদ্ধার করে৷ স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা শিশুটিকে মৃত বলে ঘোষণা করেন৷
সর্বশেষ খবর
-
শহিদ দিবসে কর্মীদের জন্য ডিম-ভাতের আয়োজন ঋত শিবিরের! থাকবেন ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে
-
‘মূল্য চোকাতে হবে’, মধ্যপ্রাচ্যে মার্কিন জওয়ানদের মৃত্যুতে ইরানকে হুমকি ট্রাম্পের
-
সিকিমে ভয়াবহ ভূমিধসে অবরুদ্ধ নির্মীয়মাণ টানেল, উদ্ধার ১৬ শ্রমিক
-
ইউক্রেনের বন্দরে জাহাজে ভয়াবহ হামলা! মৃত ৪ ভারতীয়, কড়া নিন্দা নয়াদিল্লির
-
প্রতিশ্রুতি মতো ৫০০ টাকা করে বাড়ল বার্ধক্য, বিধবা ও প্রতিবন্ধী ভাতা, আগস্ট থেকেই কার্যকর