সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করা হত্যা করা হল মুম্বইয়ের এক বৃদ্ধ আরটিআই কর্মীকে৷ শনিবার নিজের সান্তাক্রুজের বাড়িতেই আততায়ীর গুলিতে মৃত্যু হয় ভূপেন্দ্র ভিরার৷ ঘটনায় গ্রেফতার করা হয়েছে স্থানীয় কংগ্রেস নেতা ও তার ছেলেকে৷
পুলিশ সূত্রের খবর, এদিন নিজের বাড়িতে বসে টিভি দেখছিলেন ভূপেন্দ্র৷ রাত ৯টা নাগাদ আচমকা অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি ঢুকে পড়ে তাঁর বাড়িতে৷ কপালে বন্দুক ঠেকিয়ে গুলি চালিয়ে দেয়৷ ঘটনাস্থলেই মৃত্যু হয়ে প্রবীণ আরটিআই কর্মীর৷ পুলিশের অনুমান, আততায়ী বন্দুকে সাইলেন্সার ব্যবহার করেছিল৷ সেই কারণেই গুলির শব্দ কেউ শুনতে পায়নি৷
ভূপেন্দ্রর পরিবারের পক্ষ থেকেই স্থানীয় কংগ্রেস নেতা রজ্জাক খান ও তার ছেলে আমজাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে৷ সমাজকর্মী ও প্রাক্তন আম আদমি পার্টি নেত্রী অঞ্জলি দামানিয়া জানিয়েছেন, দীর্ঘদিন ধরেই মুম্বইয়ের অবৈধ নির্মাণের বিরুদ্ধে লড়ে যাচ্ছেন ভূপেন্দ্র৷ এই কারণেই জমি মাফিয়াদের চক্ষুশূল ছিলেন তিনি৷ বহুবার প্রাণনাশের হুমকিও পেয়েছেন৷
সর্বশেষ খবর
-
‘বান্ধবী’ কোমলের সঙ্গে বিমানবন্দরে গোবিন্দা! সুনীতার খোঁচা ‘ওঁর মতিভ্রম হয়েছে’
-
বিএনপি-র মহাসচিব থেকে বাংলাদেশের রাষ্ট্রপতি! দৌড়ে এগিয়ে মির্জা ফখরুল
-
মার্কিন আদালতে খারিজ জালিয়াতি-ঘুষের মামলা, ‘আস্থা হারাইনি’, স্বস্তি পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ আদানির
-
‘সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব’, পরিবর্তনের বাংলায় কড়া হুঁশিয়ারি ‘দাবাং’ পুলিশের
-
পুলিশি সুরক্ষাতেও রক্ষা নেই! রাতে জনতার ‘তাড়া’ খেয়ে সিতাই ছাড়লেন সস্ত্রীক জগদীশ বসুনিয়া