সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিজেপি নেতা ও রাজ্যসভার সদস্য নভজোৎ সিং সিধু রাজ্যসভা থেকে পদত্যাগ করলেন৷ রাজধানীর অলিন্দে গুঞ্জন, বিজেপি ছেড়ে আম আদমি পার্টিতে যোগ দিতে পারেন সিধু৷
সোমবার টুইট করে সিধুর পদত্যাগের খবর জানান উপ-রাষ্ট্রপতি হামিদ আনসারির ওএসডি গুরদীপ সিং৷ রাজ্যসভার চেয়ারম্যান আনসারিকে পদত্যাগের চিঠি পাঠিয়ে দিয়েছেন সিধু৷ সূত্রের খবর, তাঁর পদত্যাগপত্রটি গ্রহণ করা হতে পারে৷ সূত্র মারফত এও জানা গিয়েছে, একইসঙ্গে দলীয় সদস্যপদও ছাড়তে চলেছেন সিধু৷ তাঁর স্ত্রী নভজোৎ কৌর সিধু বিজেপির একজন নেত্রী ও পাঞ্জাব বিধানসভার সদস্যা৷
চলতি বছরের ২৮ এপ্রিল সিধু রাজ্যসভার সদস্য হিসাবে মনোনীত হন৷ মাত্র ৮০ দিনের মাথায় সিধু পদত্যাগ করায় অবাক রাজনৈতিক মহল৷ এর আগে দু’বার, ২০০৪ ও ২০১৪ সালে অমৃতসর লোকসভা কেন্দ্র থেকে নির্বাচিত হন সিধু৷
সর্বশেষ খবর
-
ন’মাস ধরে যৌন নিগ্রহের শিকার! নাবালিকার সন্তান প্রসবের পর কু-কীর্তি ফাঁস, এন্টালিতে গ্রেপ্তার যুবক
-
দার্জিলিঙে রোপওয়ে করবে আদানিরা! শুভেন্দু সরকারের উদ্যোগে বঙ্গ পর্যটনে নতুন দিগন্ত
-
জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে একজোট বিরোধীরা, অপসারণের দাবিতে এবার সংসদের দু’কক্ষেই ইমপিচমেন্ট প্রস্তাব!
-
দুধের তৈরি না হলে বলা যাবে না ‘পনির’, ভেজালের রমরমা রুখতে কড়া নিয়মের পথে কেন্দ্র
-
পুজোয় বাঙালির পাতে পড়বে না পদ্মার ইলিশ! রুপোলি শস্য রপ্তানিতে মেলেনি ছাড়পত্র