সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সবকিছুতেই বাধা দিতেন শাশুড়ি৷ ফোন আসলে কথা পর্যন্ত বলতে দিতেন না৷ আর তাই রাগের বশে শাশুড়িকে হত্যা করল নববধূ৷ হরিয়ানার প্রেমনগর কলোনিতে গত শুক্রবার ঘটনাটি ঘটেছে৷ শনিবার ভোরবেলায় শাশুড়ি ফুলবতীর রক্তাক্ত দেহ উদ্ধার করেন তাঁর পরিবারের সদস্যরা৷ তাঁর পাশাপাশি পুত্রবধূ সুরেখাকেও অচৈতন্য অবস্থায় উদ্ধার করেন পরিবারের লোকজন৷ দু’জনকেই হাসপাতালে নিয়ে যাওয়া হলে, ফুলবতীকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা৷ সুরেখার কাছে ঘটনাটির সম্পর্কে জানতে চাওয়া হলে, সে বলে দু’জন দুষ্কৃতী তাকে এবং ফুলবতীকে আক্রমণ করে এই ঘটনাটি ঘটিয়েছে৷
কিন্তু সুরেখার কথায় ঠিক বিশ্বাস করতে পারছিলেন না পরিবারের সদস্যরা৷ আর তাই পুলিশের কাছে গোটা ঘটনাটি জানানো হয় পরিবারের তরফে৷ প্রথমে স্বীকার না করতে চাইলেও, পরে পুলিশের জেরায় ভেঙে পড়ে সুরেখা৷ জানায়, লোহার রড দিয়ে পিটিয়ে শাশুড়িকে খুন করেছে সে৷ সারা দিন ফুলবতী নাকি তাকে নানা খারাপ কথা বলত, অকারণ বকা দিত, তাকে ফোনে কথা পর্যন্ত বলতে দিত না৷ আর তাই রাগের বশে শুক্রবার রাতে শাশুড়িকে খুন করেছে সে৷
সর্বশেষ খবর
-
নতুন বউয়ের সঙ্গে ছবি পোস্ট করেছেন প্রাক্তন স্বামী! দেখেই ‘রহস্যময়’ বার্তা উর্মিলার
-
এসিএল টু-র যুদ্ধে আল-আরবির বিরুদ্ধে ভরসা রশিদ-র্যামিরেজ, কেমন হবে ইস্টবেঙ্গলের প্রথম একাদশ?
-
হামিমের পর রানা, তপসিয়ায় ঘাঁটি আইএসআই এজেন্টের! বনগাঁ সীমান্ত থেকে গ্রেপ্তার
-
সৌদির অস্ত্রবাহী জাহাজে হাউথির হামলা, ‘বাব আল-মান্দেবে’ ৩ পাকিস্তানি-সহ ৬ জনের মৃত্যু
-
কেকেআর নয়, ভারত অধিনায়ককে সরিয়ে গুজরাটে ফিরতে চান হার্দিক! রাজি হল পুরনো দল?