সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তাঁর নাম মহম্মদ বেলো আবুবকর৷ বয়স ৯২৷ ইতিমধ্যেই এই ব্যক্তির জগৎজোড়া খ্যাতি৷ কারণ তিনি এই বয়সেও সুন্দরভাবে মানিয়ে গুছিয়ে রেখেছেন তাঁর দাম্পত্য জীবন৷ একটি বা দুটি নয়, তাঁর স্ত্রীর সংখ্যা ৯৭৷ কিন্তু এই সংখ্যা নাকি বিশেষ কিছুই নয়৷ যতদিন বাঁচবেন, ততদিন ধরে চালিয়ে যেতে চান এই বৈবাহিক প্রক্রিয়া৷ গোটা জীবনে এই ধর্মযাজক বিয়ে করেছিলেন মোট ১০৭টি৷ কিন্তু তারমধ্যে ১০টি সম্পর্ক টেকেনি৷ কিন্তু তাতে দমে যাননি যাজক৷ ঈশ্বরের কৃপায় এমন আরও বিয়ে করতে চান তিনি৷
সাম্প্রতিক কালে, রটে গিয়েছিল, যাজক আবুবকরের নাকি মৃত্যু হয়েছে৷ আর এই খবর প্রকাশ্যে আসতেই হইচই শুরু হয়ে গিয়েছিল সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে৷ কিন্তু সেই তথ্য ভুল প্রমাণ করতেই লোকসমক্ষে দেখা দিলেন যাজক৷
নাইজেরিয়ার আবুবকর জানিয়েছেন, ঈশ্বরের কৃপায় আরও বিয়ে তিনি করতে চান৷ আর যাঁরা এই কাজের সমালোচনা করছেন, তাঁরা খুব ভুল করছেন বলে মত প্রকাশ করেছেন যাজক৷
সর্বশেষ খবর
-
পড়ুয়াদের বিনামূল্যে বাস সফর, কর্নাটকের মসনদে বসেই ‘যুব যুগে’র সূচনা শিবকুমারের
-
নতুন হর্ষদ মেহতা, ১৫ লক্ষ কোটির শেয়ার বাজার কেলেঙ্কারি! জড়িয়ে গেল এলআইসির নামও
-
পাটের জমিতে লুকিয়ে ২ দিন! পুলিশ ভ্যান থেকে ঝাঁপ দিয়ে পলাতক দুষ্কৃতী অবশেষে জালে
-
যৌনগন্ধী মন্তব্য বিতর্ক অতীত, জন্মদিনে প্রেমিকার সঙ্গে মহাকালের দরবারে ‘শাপমোচন’ রণবীরের
-
বিশ্বকাপের আগে মেসির মুকুটে নতুন পালক, প্রথম ফুটবলার হিসাবে জিতলেন এই পুরস্কার