সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাষ্ট্রপতি পদে দ্বিতীয়বার আর থাকতে চান না প্রণব মুখোপাধ্যায়৷ এই কথা জানাজানি হতেই শোনা যাচ্ছিল গুঞ্জন৷ তবে কি এবার রইসিনা হিলসের মালিকানা পেতে চলেছেন প্রবীণ বিজেপি নেতা লালকৃষ্ণ আদবানী? শোনা গিয়েছিল, স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রথম পছন্দ তিনি৷ রাষ্ট্রপতি পদের মাধ্যমেই আদবানীকে ‘গুরুদক্ষিণা’ দিতে চান মোদি৷ গুজরাটের সোমনাথে দলীয় বৈঠকেও নাকি এই প্রস্তাব দেওয়া হয়েছিল৷ যাতে শামিল হয়েছিলেন বিজেপির শীর্ষ নেতারাও৷ ছিলেন আদবানীও৷
[দিল্লিতে মোদি-মমতা বৈঠক, আলোচনা রাজ্যের বকেয়া প্রকল্প নিয়ে]
কিন্তু সম্প্রতি যাবতীয় জল্পনা-কল্পনায় জল ঢেলে দিলেন স্বয়ং বিজেপির লৌহপুরুষ৷ সংসদের বাইরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ৮৯ বছরেরে বিজেপি নেতা জানিয়ে দেন, রইসিনা হিলসের দৌড়ে তিনি সামিল হবেন না৷ অর্থাৎ রাষ্ট্রপতি নির্বাচনে তিনি অংশ নেবেন না৷ আদবানির এই অসম্মতি শুরু করল নতুন জল্পনা৷ প্রশ্ন উঠছে, তাহলে এবার রাষ্ট্রপতি পদে কাকে মনোনয়ন দেবে শাসক দল?
[‘সিরিয়ায় আর একটাও বোমা ফেললে উড়িয়ে দেওয়া হবে আমেরিকাকে’]
রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, আদবানীর অসম্মতির পর দু’টি পন্থা অবলম্বন করতে পারে বিজেপি৷ হয় রাষ্ট্রপতি পদে কোনও দলিত প্রার্থীকে মনোনয়ন দিতে পারে, নয়তো কোনও সংখ্যালঘু সম্প্রদায়ের প্রার্থীকে মনোনয়ন দিয়ে দলের সাম্প্রদায়িক তকমা থেকে অনেকটা বেরিয়ে আসতে পারে৷ এই তালিকায় নাম থাকতে পারে বিজেপির তিন দলিত মুখ রামনাথ কোভিন্দ, থাওয়ার চাঁদ গেহলট এবং ঝাড়খণ্ডের রাজ্যপাল দ্রৌপদি মুর্মু৷ এছাড়াও উঠে আসছে বর্তমান কেন্দ্রীয় বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ, লোকসভার অধ্যক্ষ সুমিত্রা মহাজন এবং বর্ষীয়ান বিজেপি নেতা মুরলী মনোহর যোশীর নামও৷ পাঁচবার পাঞ্জাবের মুখ্যমন্ত্রী হওয়া প্রকাশ সিং বাদলেরও ভাগ্যের শিকে ছিঁড়তে পারে৷
[টিভি শোয়ে রাখিকে কটাক্ষ স্বামী ওমের, পাল্টা দিলেন ‘ড্রামা কুইন’ও]
এত হেভিওয়েট নামের মধ্যে কে রইসিনা হিলসের মালিকানা পাবেন? তার উত্তর মিলবে জুলাই মাসের শেষে নয়া রাষ্ট্রপতি নির্বাচনের পরই৷
সর্বশেষ খবর
-
তাইল্যান্ড-কলকাতা মাদক চালান! পর্যটক সেজে মারাত্মক ‘মলি’ পাচারে এসে গ্রেপ্তার দুই বিদেশিনী
-
দিনেদুপুরে যুবককে গাড়িতে তুলে চম্পট! সল্টলেকে ‘ফিল্মি কায়দা’য় অপহরণের কিনারা পুলিশের
-
‘ছাত্রক্ষোভ রাজনৈতিক ফায়দা তোলার হাতিয়ার’, রাহুল গান্ধীকে তোপ কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর
-
স্বাস্থ্য ভবনে পদোন্নতির ঝড়, মুখ্যমন্ত্রীর জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের বড় প্রমোশন
-
দায়িত্ব নিয়েছিলেন ১৮ দিন আগে, কামারহাটি পুরসভার চেয়ারম্যান পদ থেকে ইস্তফা লকেটের দাদার