সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দক্ষিণ সুদানের গৃহযুদ্ধে আটকে পড়া ৬০০ ভারতীয়কে ‘এয়ারলিফট’ করে ফিরিয়ে আনার উদ্যোগ নিল ভারত সরকার৷ ভারতীয় বিদেশমন্ত্রকের তরফে এই অভিযানের নাম দেওয়া হয়েছে ‘অপারেশন সংকটমোচন’৷ নেতৃত্বে বিদেশমন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী ভি কে সিং৷ তাঁকে সঙ্গ দিচ্ছেন বিদেশমন্ত্রকের তিন আমলা অমর সিনহা, সতবীর সিং এবং অঞ্জানি কুমার৷ টুইট করে এই কথা জানিয়েছেন কেন্দ্রীয় বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ৷
We are launching OP #SankatMochan to evacuate Indian nationals from South Sudan. My colleague @Gen_VKSingh is leading this operation./1
Advertisement— Sushma Swaraj (@SushmaSwaraj) July 13, 2016
বৃহস্পতিবার সকালেই দক্ষিণ সুদানের উদ্দেশ্যে রওনা দিয়েছে বায়সেনার দুটি C-17 গ্লোবমাস্টার হেভি-লাইফ এয়ারক্রাফ্ট৷ ভারতীয় নাগরিকরাই শুধু এভাবে বিমানে করে ভারতে আসার সুযোগ পাবেন৷ তবে ৫ কেজির বেশি জিনিসপত্র সঙ্গে থাকা চলবে না৷ শিশু ও মহিলাদের অগ্রাধিকার দেওয়া হবে৷ দিল্লি পর্যন্ত তাঁদের পৌঁছে দেবে বায়ুসেনার বাহন৷ সেখান থেকে যে যার মতো রওনা দেবেন নিজের নিজের গন্তব্যে৷
#OperationSankatMochan begins at crack of dawn. Two C 17 aircraft leave for Juba with @Gen_VKSingh on board. pic.twitter.com/DsmQJK5eHz
— Vikas Swarup (@MEAIndia) July 14, 2016
জুলাই মাসের প্রথম থেকেই গৃহযুদ্ধে অশান্তি ছড়িয়ে পড়ে দক্ষিণ সুদানে৷ প্রেসিডেন্ট সালভা কির ও বিদ্রোহী নেতা তথা ভাইস-প্রেসিডেন্ট রিক মাচারের বিরোধিতায় উত্তাল হয়ে ওঠে গোটা দেশ৷ সেনা-বিদ্রোহী সংঘর্ষে প্রান হারিয়েছেন ৩০০’রও বেশি মানুষ৷ ঘরছাড়া হাজারেরও বেশি৷ ভারতীয় বিদেশমন্ত্রক সূত্রে খবর, দক্ষিণ সুদানে বাস করা ৬০০ ভারতীয়র মধ্যে ৪৫০ জন রয়েছেন রাজধানী জুবায়৷ বাকি প্রায় ১৫০ মানুষ ছড়িয়ে রয়েছেন অন্যান্য জায়গায়৷ এখনও পর্যন্ত প্রায় ৩০০ ভারতীয় নাগরিক সুদান ছাড়ার জন্য ভারতীয় দূতাবাসে নাম নথিবদ্ধ করেছেন বলে খবর৷ সংকট এড়িয়ে সবাইকে দেশে ফিরিয়ে আনাই একমাত্র লক্ষ্য বিদেশ মন্ত্রকের৷
সর্বশেষ খবর
-
শান্তিপুরে স্কুলের ছাদে বোমা! স্কুল চত্বরে ‘সমাজবিরোধীদের ঠেক’, নিরাপত্তার দাবিতে সরব কর্তৃপক্ষ
-
বারো হাজারের মাইনেয় ২৫ লাখের ফ্ল্যাট! রাম মন্দিরের ‘চোর’ লবকুশের সম্পত্তি দেখে থ পুলিশ
-
ঋতুপর্ণর সঙ্গে আরেকটি ছবিতে কাজের কথা ছিল, আজ ও থাকলে ভীষণ খুশি হত: অনুপম খের
-
চিনের হাতে বাংলাদেশের তিস্তা প্রকল্প! ‘উদ্বিগ্ন’ দিল্লিকে কী বার্তা দিল বেজিং?
-
ভারতের সড়ক পরিকাঠামোয় নয়া মোড়, জোট বাঁধল বিপিসিএল, শেল এবং টিকি টার