সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাক অধিকৃত কাশ্মীরে ঢুকে ভারতীয় সেনা জঙ্গিদের লঞ্চপ্যাড গুঁড়িয়ে দিয়ে এসেছে৷ জওয়ানদের অভিযানে খতম হয়েছে জঙ্গিদের সাহায্যকারী কয়েকজন পাক সেনাও৷ এতদিন সে কথা বারবার অস্বীকার করে এসেছে পাকিস্তান৷ তাদের দাবি, ভারতীয় সেনা বিনা প্ররোচনায় সীমান্তে গুলি চালিয়ে দুজন পাক সেনাকে হত্যা করেছে, কোনও সার্জিক্যাল স্ট্রাইক হয়নি৷
বুধবার একটি জাতীয় সংবাদমাধ্যমে প্রকাশ, এক পাক পুলিশকর্তা নিজের মুখে স্বীকার করে নিয়েছেন ভারতীয় জওয়ানদের সার্জিক্যাল স্ট্রাইকে অন্তত পাঁচজন পাক সেনার মৃত্যু হয়েছে৷ পাক অধিকৃত কাশ্মীরের মিরপুর রেঞ্জের স্পেশ্যাল ব্রাঞ্চের পুলিশ সুপার গুলাম আকবর টেলিফোনে স্বীকার করে নিয়েছেন, ২৯ সেপ্টেম্বর ভারতীয় সেনার সার্জিক্যাল স্ট্রাইক সম্পর্কে সম্পূর্ণ অন্ধকারে ছিলেন পাক সেনা ও গোয়েন্দারা৷
তিনি নিজে সার্জিক্যাল স্ট্রাইকের একটি গোটা চিত্র তুলে ধরেছেন৷ তিনি জানিয়েছেন, সার্জিক্যাল স্ট্রাইকের পর ভীমবেরের সামানা, পুঞ্চের হাজিরা, নিলামের দুধনিয়াল ও হাথিয়ান বালার কায়ানি অঞ্চল পাক সেনা কর্ডন করে ফেলেছিল৷ তাঁর বক্তব্যের সঙ্গে সার্জিক্যাল স্ট্রাইক নিয়ে ভারতের মিলিটারি অপারেশনের লেফটেন্যান্ট জেনারেল রণবীর সিংয়ের দাবি হুবহু মিলে গিয়েছে৷
জাতীয় সংবাদমাধ্যমকে গুলাম আকবর টেলিফোনে বলেছেন, “একসঙ্গে একাধিক জায়গায় হামলা হয়েছে…কোথাও কোথাও পাক সেনা ভারতীয় জওয়ানদের প্রতিরোধ করার চেষ্টা করেছিল…রাতের বেলায় হামলা হয়…ওই ধরে নিন ৩-৪ ঘণ্টা…রাত দুটো থেকে ছাড়তে বা পাঁচটা পর্যন্ত৷” পাক রেঞ্জার্স জঙ্গিদের আগলে রাখতে তাদের ঘাঁটিকে সেনা ছাউনির কাছাকাছি নিয়ে এসেছিল বলেও স্বীকার করে নিয়েছেন আকবর৷
সর্বশেষ খবর
-
‘পশ্চিমবঙ্গে ডিম এখন খুব সস্তা’, চড়া সুর যশের, বিজেপি ক্ষমতায় আসতেই ‘জেগে উঠলেন’?
-
প্রোপাগান্ডা রাজনীতি গণতন্ত্রের অংশ নয়, পথ দেখাচ্ছে হাঙ্গেরি
-
রাজ্যে এবার বুলেট ট্রেন, দিল্লি থেকে শিলিগুড়ি পৌঁছবে মাত্র ৬ ঘণ্টায়, বড় আশ্বাস রেলমন্ত্রীর
-
জল্পনার অবসান! বিশ্বকাপ শুরুর পাঁচ দিন আগে ইরানকে ভিসা মঞ্জুর আমেরিকার
-
ইবোলা পরিসংখ্যানে আশার আলো কঙ্গোতে! বিপদ কাটেনি, সতর্ক করছেন বিশেষজ্ঞরা