Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২ শ্রাবণ ১৪৩৩
  • রবিবার
  • ১৯ জুলাই ২০২৬
Pakistan

৪৮ ঘণ্টা ধরে ভয়াবহ সংঘর্ষ, পাকিস্তানি ফৌজের সঙ্গে লড়াইয়ে নিহত ১৭৭ বালোচ বিদ্রোহী

আফগানিস্তানের সীমান্তবর্তী দক্ষিণ-পশ্চিমাঞ্চলে একাধিক অভিযান চালিয়েছে পাকিস্তানি নিরাপত্তা বাহিনী। প্রায় দুই ডজন বালোচ বিদ্রোহীকে হত্যা করেছে তারা।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ২, ২০২৬, ১৯:৩৬

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ২, ২০২৬, ১৯:৩৬

options
link
৪৮ ঘণ্টা ধরে ভয়াবহ সংঘর্ষ, পাকিস্তানি ফৌজের সঙ্গে লড়াইয়ে নিহত ১৭৭ বালোচ বিদ্রোহী zoom
ফাইল ছবি।
Advertisement

৪৮ ঘণ্টা ধরে চলছে রক্তক্ষয়ী অপারেশন। স্বাধীনতার জন্য প্রাণ দিচ্ছেন শ’য়ে শ’য়ে বালোচ। একদিকে রক্ত ঝরাচ্ছে পাক সেনা অন্যদিকে ভারতকে কূটনৈতিক আক্রমণ পাক সরকারের। যদিও বালোচ বিদ্রোহে নিজেদের যুক্ত থাকার বিষয়ে সব অভিযোগ অস্বীকার করেছে ভারত।

আফগানিস্তানের সীমান্তবর্তী দক্ষিণ-পশ্চিমাঞ্চলে একাধিক অভিযান চালিয়েছে পাকিস্তানি নিরাপত্তা বাহিনী। প্রায় দুই ডজন বালোচ বিদ্রোহীকে হত্যা করেছে তারা। গত ৪৮ ঘন্টায় নিহত বিদ্রোহীর সংখ্যা হয়েছে ১৭৭ জন। প্রায় ২০০ বালোচ বিদ্রোহী ছোট ছোট দলে ভাগ হয়ে বালোচিস্তানজুড়ে পুলিশ স্টেশন, সাধারণ মানুষের বাড়ি এবং নিরাপত্তা এলাকায় একযোগে আত্মঘাতী বোমা হামলা এবং বন্দুক হামলা চালায়। এর পরেই, সেনাবাহিনীর সাহায্য নিয়ে পুলিশ শনিবার ভোর থেকে বালোচ লিবারেশন আর্মির সদস্যদের বিরুদ্ধে বেশ কয়েকটি এলাকায় অভিযান চালিয়েছে। বিশ্লেষকরা জানিয়েছেন গত ৪৮ ঘণ্টার অভিযানে নিহত বালচ বিদ্রোহীর সংখ্যা গত কয়েক দশকে হওয়া সব অভিযানের মধ্যে সর্বোচ্চ।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

বিদেশ মন্ত্রকের সচিব রনধীর জয়সওয়াল জানিয়েছেন, পাকিস্তানে যেকোনও ঘটনা ঘটলেই তারা নিয়মিত ভারতকে দোষারোপ করে। কিন্তু তারা নিজেদের দেশের রাজনৈতিক এবং অর্থনৈতিক সমস্যার সমাধান করেনা।

সোমবার, পাক স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি এক বিবৃতিতে ২২ বিদ্রোহীকে হত্যা করার জন্য পাক নিরাপত্তা বাহিনীর প্রশংসা করেছেন। তিনি নিহতদের ‘ভারতীয় মদতপুষ্ট সন্ত্রাসবাদী’ বলেন। যদিও নিজের বক্তব্যের স্বপক্ষে কোনও যুক্তি দেওয়ার চেষ্টা করেননি তিনি। যদিও, ভারতের তরফ থেকে সব অভিযোগ অস্বীকার করা হয়েছে।

বিদেশ মন্ত্রকের সচিব রনধীর জয়সওয়াল জানিয়েছেন, পাকিস্তানে যেকোনও ঘটনা ঘটলেই তারা নিয়মিত ভারতকে দোষারোপ করে। কিন্তু তারা নিজেদের দেশের রাজনৈতিক এবং অর্থনৈতিক সমস্যার সমাধান করেনা।

পাকিস্তান থেকে আলাদা হতে চেয়ে দীর্ঘদিন ধরে আন্দোলন করছে বালোচিস্তানের জনগণ। পাক সেনার অকথ্য নির্যাতনের প্রতিবাদে সেখানে তৈরি হয়েছে সশস্ত্র সংগঠন বালোচ লিবারেশন আর্মি। এই বাহিনীকে দমন করতে গোটা বালোচিস্তানে অত্যাচারের সীমা পার করেছে পাক সেনা। পালটা আসছে প্রত্যাঘাত। বর্তমানে আফগানিস্তানের সঙ্গে সংঘর্ষে লিপ্ত পাকিস্তান। পাশাপাশি শাহবাজ সরকারের ঘুম ছুটিয়েছে আর এক বিদ্রোহী সংগঠন তেহরিক-ই-তালিবান। গুরুতর এই পরিস্থিতির সুযোগ নিয়ে বালোচ সংগঠনও হামলার ঝাঁজ বাড়িয়েছে। এই পরিস্থিতিতে বৃহস্পতিবার রাত থেকে বালোচ বিদ্রোহীদের বিরুদ্ধে বড়সড় অভিযানে নামে পাক সেনা। একাধিক জায়গা ঘিরে ফেলে হত্যা করা হয় বালোচ বিদ্রোহীদের। এই হামলার পালটা শুক্রবার রাতে পাক সেনার বিরুদ্ধে একের পর এক হামলা শুরু করে বালোচ লিবারেশন আর্মি। কোয়েটা, পাসনি, মাস্তুং, নুশকি এবং গদর জেলায় সেনাকে লক্ষ্য করে চলে হামলা। পাক সেনার তরফে জানা যায়, মূলত বন্দুক হামলা ও আত্মঘাতী বোমা হামলা চালানো হয়। এবার পালটা দিল পাক সেনাও।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.